২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রীম কোর্ট বার নির্বাচনে আইনজীবী সমন্বয় পরিষদ জয়ী

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাহ্বুবে আলম এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন অ্যাডভোকেট এনায়েতুর রহিম ।

সরকার সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতা-কর্মীরা নির্বাচন বর্জনের দাবিতে বুধবার সন্ধ্যায় ভোট গণনার সময় তুমুল হৈ চৈ করে।

এর আগে ঢাকা জেলা জজ আদালত তাদের দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে ভোট গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু, আদালতের আদেশের কপি পৌঁছানোর আগেই ভোটগ্রহণ শেষ হয়ে যায় বলে সম্মিলিত আইনজীবী সমন্নয় পরিষদের আইনজীবীরা জানান।

মোট ১,৫৪৭ জন ভোটারের মধ্যে ৯০৪ জন ভোট দিয়েছে।

সূত্র জানায়, জাতীয়তাবাদী আইনজীবীদেরও কেউ কেউ ভোট দিয়েছেন।

সভাপতি পদে অ্যাডভোকেট মাহ্বুবে আলম ৭৮১ ভোট এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী আডভোকেট শেখ রাজ্জাক আলী ৩৪ ভোট পেয়েছেন ।

সহ সভাপতি পদে জয়লাভ করেন মো: মইনুল ইসলাম (৭২২) ও শাহ্ মোহাম্মদ জহুরুল হক (৭০৪)। কোষাধ্যক্ষ পদে জয়ী হন মুহাম্মদ আব্দুস সালাম মন্ডল (৭১৬) এবং সহ সম্পাদক পদে মো: সেলিম (৭৪৫) ও মো: শহীদুল ইসলাম (৭৭৭)।

নির্বাহী সদস্য পদে জয়ী হন গাজী মো: মামুনুর রশীদ (৭৪৫), মো: আমীর হোসেন (৬৯০), মো: মামুনুর রশীদ (৬৮৬), মোহাম্মদ তাইফুর কবীর (৬৯৯), মোর্শেদা বেগম লিপি (৭৪২), শেখ এ, কে, এম মনিরুজ্জামান কবীর (৬৫০) ্ও সুরজিত ভট্টাচার্য (৬৫৭)।