২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিকদের 'টুয়েজডে গ্রুপ' নতুন করে তৎপর?

২০০১ সালের সংসদ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনকারী ‘টুয়েজডে গ্র“প’ নামে পরিচিত কূটনীতিক তৎপরতা নতুন করে শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 10:31 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

নির্ভরযোগ্য সূত্র জানায়, বিদেশী কূটনীতিকরা তাদের বাসভবনগুলোতে গত কয়েকদিন ধরে অনানুষ্ঠানিক  বৈঠকে বসছেন। শুক্রবার সন্ধ্যায় একজন হাই কমিশনারের বাসায় এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র আরও জানায়, ইউরোপীয় দেশগুলোর প্রায় সকল কূটনীতিকই এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে অন্যান্য ইস্যুর পাশাপাশি সরকারের পক্ষ থেকে ইউরোপীয় দু’জন কূটনীতিককে দেশে ফেরত পাঠানোর অনুরোধ প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশিত খবরের বিষয়টিও স্থান পায়।