ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হাতে শিবির কর্মী প্রহৃত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে ছাত্রদল কর্মীরা ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে ব্যাপক প্রহার করেছে।
প্রহৃত বেলাল হোসেন ছাত্র শিবিরের জসিম উদ্দিন হল শাখার সভাপতি। সে আরবী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। বেলাল হোসেন বিডিনিউজকে বলেন, ছাত্রদল কর্মীরা রাত সাড়ে ৯টার দিকে হলের সামনে পেয়ে ব্যাপক মারধর করে।
আহত বেলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
