ফ্রান্সের উদ্দেশ্য মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রাম ত্যাগ
আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী শুক্রবার সকালে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করছেন।
‘এশিয়া এবং ইউরোপের নগরসমূহের মধ্যে টেকসই উন্নয়ন সহযোগিতা বিষয়ে সংলাপ’ শীর্ষক তিনদিনের এ সম্মেলন ২০ নভেম্বর ফ্রান্সে শুরু হচ্ছে ।
সূত্র জানায়, এশিয়া এবং ইউরোপের প্রায় ১৩০টি দেশের মেয়র এ সম্মেলনে অংশগ্রহণ করবেন।
সেমিনারের বিশেষ অধিবেশনে মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম নগরীর অগ্রগতি, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরে একটি প্রবন্ধ উপস্থাপন করবেন।
এসময় মেয়র বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ নগরীর মেয়রদের সাথে মতবিনিময় করবেন।
