২২ নভেম্বর জোট সরকারের মরণযাত্রা শুরু: হাসানুল হক ইনু
১৪ দলের জাতীয় কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে জোট সরকারের মরণযাত্রা শুরু হবে ২২ নভেম্বর।
বুধবার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু একথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠী, কালো টাকার মালিক, চোরাকারবারী ও সন্ত্রাসীরা গত চার বছর ক্ষমতায় থেকে ক্ষমতাকে চিরস্থায়ী করার নীল নকসা প্রণয়ন করে তা বাস্তবায়নের ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন, ঐক্যবদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে তাদের পরাজিত করতে হবে এবং ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করে স্বাধীনতা বিরোধী দেশের অশুভ শক্তির চির কবর রচনা করতে হবে।
ঢাকা মহানগর জাসদ সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় আরও অনেকে বক্তব্য রাখেন।
