২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহ করোনাভাইরাসে আক্রান্ত

নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2020, 07:17 PM

Updated : 25 Jul 2022, 07:03 PM

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বিকালে নির্মল দা’র করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে।”

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ত্রাণ বিতরণসহ সংগঠনের নানা কর্মসূচিতে নির্মল গুহকে দেখা যায়।সর্বশেষ ১৬ জুন বৃক্ষ রোপন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি।

বাবু বলেন, “টেস্টের জন্য নমুনা দেওয়ার একদিন আগে থেকে অর্থাৎ তিন-চারদিন ধরে কোনো প্রোগ্রামে তিনি আসছেন না। এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন।

“আমার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। নির্মল দা’র করোনাভাইরাসের রেজাল্ট পজিটিভ আসলেও কোনো ধরনের উপসর্গ দেখা দেয়নি।”