২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী ‘স্মারকলিপি পেশ’ কর্মসূচির ডাক কৃষক সমিতির

দেশব্যাপী কৃষকরা ধানের ‘ন্যায্য দাম পাচ্ছে না’ অভিযোগ তুলে আগামী ৩০ এপ্রিল জেলায়-উপজেলায় ‘স্মারকলিপি পেশ’ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2020, 01:10 AM

Updated : 18 Aug 2022, 02:56 PM

বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম এ সবুর এবং সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে সোমবার এই ঘোষণা আসে।

বিবৃতিতে বলা হয়, “বিভিন্ন অঞ্চলে বাধ্য হয়ে আজ কৃষক প্রতি মণ ধান ৬০০-৭০০ টাকায় বিক্রি করছে। কেবল ধান নয়, এখন যাই উৎপাদন করেছে কৃষক তার দাম পাচ্ছে না। সবজি, ডিম-দুধসহ কৃষি পণ্য সরকার পরিবহন ও বাজারজাত করার উদ্যোগ না নেওয়ায় কৃষক এসব পণ্য সস্তায় বিক্রি করতে বাধ্য হচ্ছে।”

সবজিচাষি, মুরগি ও গবাদি পশু খামারিদের জনপ্রতি ১০ হাজার টাকা সরাসরি সহায়তা না করায় এরা ‘অতি কষ্টে’ দিন কাটাচ্ছে বলে দাবি করেন কৃষক সমিতির নেতারা।

বিবৃতিতে বলা হয়, “২ শতাংশ হারে সরল সুদে ঋণের ব্যবস্থা না করায় কৃষক বাধ্য হয়েই ফড়িয়া-দালালদের কাছে এসব কম দামে বিক্রি করছে।”