২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে যুবলীগের নতুন নেতারা

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2019, 09:22 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

রোববার রাতে তারা গণভবনে যান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ কেন্দ্রীয় ও নগর নেতারা উপস্থিত ছিলেন। 

শনিবার কংগ্রেসের মধ্য দিয়ে যুবলীগের নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

পুরনো খবর:

যুবলীগের কাণ্ডারি এবার শেখ মনির ছেলে পরশ