আড়াই বছর পর জাসাসের পূর্ণাঙ্গ কমিটি
সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের আড়াই বছর পর বিএনপি সমর্থক জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ১৮৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।
২০১৭ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক মামুন আহমেদকে সভাপতি ও চিত্রনায়ক হেলাল খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছিল।
অধ্যাপক মামুন আহমেদ ও চলচ্চিত্র অভিনেতা হেলাল খান
পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি সংগঠনটির ২৩ সদস্যের একটি উপদেষ্টা মণ্ডলীরও অনুমোদন দিয়েছে বিএনপি।
১৮৪ সদস্যের কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি ও ৩৮ জন সহ-সভাপতি রয়েছেন। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন বাবুল আহমেদ।
সহ-সভাপতিরা হচ্ছেন- মনিরুজ্জামান মনির, আবু সালেহ, আনিসুল ইসলাম সানি, ইথুন বাবু, সালাউদ্দিন মোল্লা, মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর শিকদার, জাহাঙ্গীর আলম রিপন, লিয়াকত আলী, শাহরিয়ার ইসলাম শায়লা, হাসান চৌধুরী, জাহেদুল আলম হিটো, মীর সানাউল হক, শায়রুল কবির খান, আবু সাঈদ খান, শামসুল আলম, রিজিয়া জোবেদ, শামসুদ্দিন দিদার, এস. এম মনিরুল ইসলাম, শরীফ মাহমুদুল হক সঞ্চয়, কে এম খালেকুজ্জামান জুয়েল, সৈয়দ আজিমুল হক তৌহিদ, হাফিজ উদ্দিন, ইকবাল হোসেন, আরিফুর রহমান মোল্লা, আমিনুল হক, ফেরদৌস ফকির, মনিরুল ইসলাম পাটোয়ারী, এম. এ সেলিম, সোমা মমতাজ, মনির উদ্দিন জুয়েল, আবদুস সোবহান হীরা, নাসিম আহমেদ, মৈত্রী চাকমা, জাকির হোসেন, মিজানুর রহমান সরদার মিলন ও জামাল উদ্দিন নাসের।
২৩ সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন- আব্দুল হাই শিকদার, আ ফ ম ইউসুফ হায়দার, আপেল মাহমুদ, বেবী নাজনীন, লতিফা চৌধুরী, ফরিদা পারভীন, রেজোয়ান সিদ্দিক, খলিলুর রহমান, হাসান আহমেদ কিরন, আব্দুল আজিজ, রিজিয়া পারভীন,নুরুদ্দিন আহমেদ নুরু, ইমতিয়াজ হোসেন চপল, আব্দুল মান্নান রানা, গাজী আব্দুল হাকিম, বাদশা বুলবুল, সৈয়দ সরোয়ার জাহান লিটন, আজমল হোসেন কুনু, শওকত আলী ভূইয়া, ইকবাল হোসেন সানু, সাজ্জাদ হোসেন, মোস্তফা কামাল পাশা ও দেওয়ান আব্দুর রাজ্জাক রাজু।
