৩ উপজেলার ১০ ইউপিতে নৌকার চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত
তিনটি উপজেলার ১০ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
পটুয়াখালী সদর উপজেলার দুটি ইউনিয়ন কমলাপুরে মো. শফিকুল ইসলাম ও ভুরিয়ায় রুবেল আহম্মেদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
ময়মনসিংহ সদর উপজেলার ৬টি ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন সিরতা ইউনিয়নে মো. আবু সাঈদ, চর ঈশ্বদিয়ায় রেজা এ মোহাম্মদ জিয়াউল হাসান, চর নিলক্ষীয়ায় মো. তোফাজ্জল হোসেন, খাগডহরে মো. মাহমুদুল হক কামরুল, দাপুনিয়া ইউনিয়নে মো. হুমায়ুন হাসান ও ভাবখালীতে মো. আব্দুছ ছাত্তার।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দুটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চর কালকিনিতে মো. রফিকুল ইসলাম চৌধুরী ও সাহেবের হাটে আবু বকর ছিদ্দিক।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউনিয়নে আগামী ১১ জুলাই ভোট হবে।
সোমবার গণভবনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।
দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
