২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কল্যাণ পার্টির নতুন কমিটি

সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে চেয়ারম্যান এবং এম এম আমিনুর রহমানকে মহাসচিব করে ৪৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 09:10 PM

Updated : 18 Aug 2022, 05:07 PM

গত ৬ এপ্রিল কল্যাণ পার্টির চতুর্থ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর বুধবার দলের চেয়ারম্যান স্বাক্ষরিত এ্ক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

আংশিক কমিটিতে সহসভাপতিরা হচ্ছেন- এএফএম নুরুদ্দিন, মতিয়ার রহমান, সাহিদুর রহমান তামান্না, সৈয়দ মুহাম্মদ নজরুল ইসলাম, আলী হোসেন ফরায়েজী, মাহমুদ খান, আনম যাকিউল হক, শামসুদ্দিন পারভেজ, আহসান হাবিব ইমরুজ।

যুগ্ম মহাসচিবরা হলেন, নুরুল কবির ভুঁইয়া পিন্টু, রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, নুরুল আফসার ও আল-আমিন ভুঁইয়া রিপন (দপ্তর)।

সাংগঠনিক সম্পাদকরা হলেন, ঢাকা বিভাগে আব্দুর রহমান খোকন, চট্টগ্রাম বিভাগে দিদারুল আলম সুমন, বরিশাল বিভাগে মো. আবু হানিফ, রংপুর বিভাগে আদম শফিউল্লাহ।

সম্পাদকরা হলেন, অর্থ বিষয়ক মনিরুল ইসলাম সরকার, পরিকল্পনা বিষয়ক এরশাদুর রহমান মোল্লা, প্রচার ও প্রকাশনা বিষয়ক  জাহিদুর রহমান, শিক্ষা বিষয়ক এম হাসান জেড খান, মহিলা ও শিশু বিষয়ক শাহানা সুলতানা শিলা, আন্তর্জাতিক বিষয়ক আলমগীর কবির, বন ও পরিবেশ বিষয়ক আর এ এমইসমাইল ফারুক, বানিজ্য বিষয়ক ওবায়দুল হক সিরাজী, আইন বিষয়ক মাহমুদুল হাসান, সমাজ কল্যাণ বিষয়ক সালাহ উদ্দিন বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক ফয়েজ বিন আকরাম, ধর্ম বিষয়ক মাওলানা মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা বিষয়ক সৈয়দা রোকেয়া বেগম, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক এনামুল করিম রেজা, স্বেচ্ছাসেবক বিষয়ক মো. জসিম উদ্দিন।

এছাড়া মঈন বকুল সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক ও ইলিয়াস শিকদারকে উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক করা হয়েছে।

সদস্যরা হলেন, খোরশেদ আলম ,মো. কামারুজ্জামান, মোঃ জসিম উদ্দিন, মুসা মিয়া মজুমদার , মো. মহিউদ্দিন, মো. কামারুজ্জামান খান,  সালাউদ্দিন আয়ুবী, হাবিবুল্লা ভুইয়া ও মোয়াজ্জেম হোসেন সদস্য।

১০১ সদস্যের মধ্যে ৪৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকিদের নাম প্রকাশ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।