২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ সোমবার ফিরছেন

রক্তের কমে যাওয়া হিমোগ্লোবিন এবং লিভারের চিকিৎসা শেষে আগামী সোমবার (৪ ফেব্রুয়ারি) সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন জাতীয় পার্টির চেয়ারম্যান  হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2019, 09:19 PM

Updated : 08 Apr 2022, 03:47 PM

শনিবার দলের প্রেস বিভাগ থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা এরশাদের।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে ছাড়পত্রও পেয়েছেন।তার শারীরিক অবস্থা এখন ‘অনেক ভালো’ বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রক্তে কমে যাওয়া হিমোগ্লোবিন ও লিভারের সমস্যার চিকিৎসা নিতে গত ২০ জানুয়ারি সিঙ্গাপুরে যান এরশাদ।

এর আগে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ ৩০ জানুয়ারি এরশাদের দেশে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন।

পুরনো খবর:

৩০ জানুয়ারির মধ্যে ফিরতে পারেন এরশাদ: রাঙ্গাঁ