অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন মির্জা ফখরুল
অস্ট্রেলিয়া সফর শেষে রাতে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।
গত ২০ জুন অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লিবারেল পার্টির আমন্ত্রণে দলটির ৫৯তম ফেডারেল কনভেনশনে যোগ দিতে সিডনি যান বিএনপি মহাসচিব।
সিডনির আন্তর্জাতিক কনভেশন সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে যোগ দেন ফখরুল।এছাড়া ‘এশিয়া-প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়নের (ইপিডিইউ) সম্মেলনেও বক্তব্য দেন তিনি।
এ সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির প্রধান ম্যালকম টার্নবুল এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাত করেন বিএনপি মহাসচিব।
লিবারেল পার্টির কনভেনশন শেষে মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা ক্যানবেরায় বসবাসকারী তাদের মেয়ে মির্জা সামারুহর বাসায় যান। সেখানেই ঈদ উদযাপন করেন তারা।
