পেশাজীবীদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার
পেশাজীবী ও বিভিশস্টজনদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার বসুন্ধরা কনভেনশন সেন্টারের ‘নবরাত্রি হলে’ এই ইফতার অনুষ্ঠানে ছিলেন সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকও।
ইফতারে জাতীয়তাবাদী দলের সমর্থিত পেশাজীবীরা ছাড়াও সাবেক সেনা প্রধান লে. জেনারেল আতিকুর রহমান, সাবেক আইজিপি আজিজুল হক, বিজেএমইর সহ-সভাপতি মো. হাসান খান, সম্পাদক সৈয়দ কামালউদ্দিন প্রমুখ অংশ নেন।
ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন অতিথিদের টেবিল ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমদ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আবদুল হালিম, সম্পাদক আবুল আসাদ, রিয়াজ উদ্দিন আহমেদ, মাহমুদুর রহমান, আলমগীর মহিউদ্দিন, ড. রেজোয়ান সিদ্দিকী, আনিস আলমগীর, মোস্তফা কামালসহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে মূল টেবিলে ইফতার করেন বিএনপি চেয়ারপারসন।
শিক্ষাবিদদের মধ্যে অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক আবদুল মোবিন, অধ্যাপক গোলাম রাব্বানী, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আফম ইউসুফ হায়দার, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক তাহমিনা আখতার টফি, অধ্যাপক সামসুল আলম, অধ্যাপক শরিফউদ্দিন, অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক মাফরুহি সাত্তার, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ইসরাফিল প্রামাণিক রতন, ড. দেবাশীষ, কবি মাহমুদ শফিক, ছড়াকার আবু সালেহ, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক আশরাফউদ্দিন উজ্জ্বল প্রমুখ ইফতারে ছিলেন।
পেশাজীবীদের নেতাদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জয়নুল আবেদীন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক রুহুল আমিন গাজী, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আ ন হ আখতার হোসেইন, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের আনোয়ারুন্নবী, এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলমগীর, ঔষধ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এসএম শফিউজ্জামান, ডক্টরস অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ ইফতারে অংশ নেন।
ব্যবসায়ী নেতাদের ছিলেন এফবিসিসিআইর সালাহউদ্দিন মো. আলমগীর, আবু মোতালেব, বিজেএমইএর মেজবাহউদ্দিন আলী, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, সাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
বিএনপি নেতাদের মধ্যে ইফতারে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, গিয়াস কাদের চৌধুরী, আবদুল কাইয়ুম, আবদুস সালাম, কবীর মুরাদ, অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, তাবিথ আউয়াল, রুমিন ফারহানা, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহ কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদরা।
