২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্নেল তাহেরের ভাইয়ের মৃত্যু, জাসদের শোক

সাবেক জাসদ নেতা কর্নেল তাহেরের ছোট ভাই মুক্তিযোদ্ধা আবু সাঈদ আহমেদ মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 10:36 PM

Updated : 19 Aug 2022, 04:45 PM

বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও শিরীন আখতার নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

বিবৃতিতে বলা হয়, মানিক মিয়া এভিনিউয়ে সংসদ সদস্য ওয়ারেস হাসানের অ্যাপ্যার্টমেন্টে শেষ নিঃশাস ত্যাগ করেনআবু সাঈদ আহমেদ।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘বীর প্রতীক’ খেতাব পাওয়া এই মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুমা নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধির পাশে তার দাফন কাজ সম্পন্ন হবে।

বিবৃতিতেজাসদ সভাপতি হাসানুল হক ইনু সাঈদ আহমেদের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন বলে জানানো হয় ।