২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকী: দ্বিতীয় দিনেও খাবার ও কাপড় বিতরণ

জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন স্থানে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 03:29 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

সকাল সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসন মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাছে কমিউনিটি সেন্টারের সামনে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের
কর্মসূচি শুরু করেন।

এরপর বাড্ডা, রামপুরা, ডুমনি ইউনিয়ন, খিলক্ষেত, উত্তরার বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন খালেদা জিয়া।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঢাকা দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, উত্তরের সহসভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক  আহসানুল্লাহ হাসান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিনে মীরপুর, পল্লবী, কাজীপাড়া, মোহাম্মদপুর শহীদ পার্ক, কাওরান বাজার, এফডিসি গেইটসহ মোট ১৬টি স্পটে এই কর্মসূচিতে
বিএনপি চেয়ারপারসনের অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা।

মঙ্গলবার জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকীর দিন রাজধানীতে ২৪টি স্থানে খালেদা জিয়া দুস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।