২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে মালয়েশীয় এমপিদের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে মালয়েশিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধি দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 11:46 PM

Updated : 19 Aug 2022, 04:13 PM

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে আসা প্রতিনিধি দলটি মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান।

চার সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন মালয়েশিয়া পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট মাদাম নুরুল ইজজা আনোয়ার।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান এবং বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।

ঢাকায় চলমান আইপিইউ সম্মেলনে যোগ দেওয়া কানাডা ও নরওয়ের সংসদীয় দলের সদস্যরা এরআগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে। এছাড়া লন্ডনভিত্তিক লিবারেল ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান ফিল বেনিয়ন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন।