সিঙ্গাপুর থেকে ফিরেছেন ফখরুল
চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাতে সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরাকে নিয়ে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ।
গত ২৬ মার্চ রাতে ফখরুলে সিঙ্গাপুর যান। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত চেকআপ সারেন এবং ঘাড়ের ক্যারোটিড আর্টিারি ও লিভার জটিলতার চিকিৎসা নেন।
গত বছর কারাগারে থাকাবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। সুপ্রিম কোর্ট তার অসুস্থতা বিবেচনা করে তাকে জামিন দেন। এরপর তিনি যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে কয়েক দফা চিকিৎসার জন্য যান। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ছয় মাস পর পর তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
সর্বশেষ গত বছরের ৩ সেপ্টেম্বর চিকিৎসার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে যান। ওই সময়ে তিনি সিঙ্গাপুরে র্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেন।
