২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিতের শেষকৃত্য সোমবার দিরাইয়ে

প্রবীণ রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য হবে সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে, তার গ্রামের বাড়িতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 09:13 AM

Updated : 11 Oct 2022, 01:26 PM

পুরনো খবর:

‘একটি অধ্যায়ের অবসান’
সুরঞ্জিত সেনগুপ্তের জীবনাবসান
ফুলেল শ্রদ্ধায় সুরঞ্জিতকে শেষ বিদায়
সুরঞ্জিতের মৃত্যুতে খালেদার শোক
সুরঞ্জিতকে হারিয়ে শোকে স্তব্ধ সুনামগঞ্জ
সুরঞ্জিতের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
দেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হারাল: প্রধানমন্ত্রী

সত্তরের প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য; স্বাধীন দেশের প্রথম সংসদসহ চার দশকের প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি।

ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে এই সংসদ সদস‌্যের মৃত‌্যু হয়।

সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী কামরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতাল থেকে সাবেক এই মন্ত্রীর মরদেহ তার জিগাতলার বাসায় নেওয়া হচ্ছে।

রোববার বেলা ১২টায় বাসা থেকে মরদেহ নেওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। সেখান থেকে বিকাল ৩টায় নেওয়া হবে সংসদ ভবনে।

সকালে ল্যাবএইড হাসপাতালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, সংসদ চত্বরে প্রয়াত এই সংসদ সদস‌্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

Image
সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ছবি)

সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ছবি)

সুরঞ্জিতের মরদেহ রাতে হিমঘরে রেখে সোমবার সকালে হেলিকপ্টারে করে নেওয়া হবে সিলেটে।

সকাল ১০টায় সিলেটে প্রবীণ এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ সুনামগঞ্জের দিরাইয়ে তার গ্রামের বাড়িতে নেওয়া হবে। বিকাল ৩টায় সেখানেই হবে তার শেষকৃত্য।

সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৩৯ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি করেন তিনি। পরে আইন পেশায় যুক্ত হন।

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও সদস্য ছিলেন।