২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলামোটরে পুলিশ হত্যা: ফের জামিন পেলেন ফখরুল

বাসে পেট্রোল বোমা মেরে পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিল হত্যা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 03:58 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ফখরুলের জামিন মঞ্জুর করেন।

আদালতে ফখরুল আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।

ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় ফখরুল আগে থেকে জামিন ছিলেন। আদালত বদলি হওয়ায় নতুন করে আবারও জামিনের আবেদন করা হয়। বিচারক আগের শর্তেই জামিন মঞ্জুর করেন।

২০১৩ সালের ডিসেম্বরে অবরোধ চলাকালে বাংলামোটর মোড়ে বাসে পেট্রোলবোমা ছোড়া হলে তাতে আগুন ধরে যায় এবং ট্রাফিক কনস্টেবল ফেরদৌস খলিল নিহত হন।

এ ঘটনায় রমনা থানার এসআই নাজমুল ইসলাম এ মামলা করেন। গতবছরের ৪ মে ২৯ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। একই বিচারক গত ১১ নভেম্বর অভিযোগপত্র আমলে নেন।