২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার হজ পালন

ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস‌্যদের নিয়ে হজ পালন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 10:22 AM

Updated : 11 Oct 2022, 08:42 PM

পুরনো খবর:

সৌদি আরব পৌঁছেছেন খালেদা-তারেক
ছেলেকে সঙ্গে নিয়ে খালেদার ওমরাহ

রোববার সূর্যাস্ত পর্যস্ত আরাফাতের ময়দানে অবস্থান করে তিনি হজের প্রধান আনুষ্ঠানিকতা সারেন বলে সৌদি আরবে বিএনপির সভাপতি আলী আহমদ মুকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “ম্যাডাম, জনাব তারেক রহমানসহ পরিবারের সদস্যরা আরাফাতের মাঠে অবস্থান করে জোহর ও আসরের নামাজ আদায় ও ইবাদত বন্দিগি করেন।”

সন্ধ্যার পর মুজদালিফায় ফিরে মাগরিব ও এশার নামাজ পড়েন খালেদা। রাতে অবস্থান করে ভোরে ফজর নামাজ পড়ে মিনায় গিয়ে জামারাতে পাথর ছোড়ার পর কাবায় ফিরে তাওয়াফ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি।

সৌদি বাদশা সউদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হজ করলেন।

গত শুক্রবার জুমার নামাজের পর হজের আনুষ্ঠানিকতা শুরু করেন খালেদাসহ তার পরিবারের সদস্যরা। এর আগে বৃহস্পতিবার রাতে উমরাহ পালন করেন তারা।

খালেদা জিয়ার এটি তৃতীয় হজ। এর আগে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে একবার এবং ১৯৯৭ সালে বিরোধী দলে থাকাকালে তিনি হজ করেন। পাশাপাশি প্রায় প্রতিবছরই রমজানে তিনি উমরাহ পালন করছেন।

খালেদা জিয়া সফরসঙ্গীদের নিয়ে ঢাকা থেকে রওনা হয়ে ৭ সেপ্টেম্বর সৌদি আরব পৌঁছেন। যুক্তরাজ‌্যে থাকা তারেক তার স্ত্রী-সন্তান ও ভ্রাতৃবধূকে নিয়ে পরদিন পৌঁছেন সেখানে।