২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের টুইটার একাউন্ট স্বীকৃত

ক্ষমতাসীন আওয়ামী লীগের টুইটার একাউন্টটি আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 08:06 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

টুইটার কর্তৃপক্ষের স্বীকৃতির নিদর্শন হিসেবে এই পেইজের প্রোফাইল ছবির সঙ্গে আওয়ামী লীগের নামের পাশে ‘নীল টিক চিহ্ন’ দেখা যাচ্ছে, যাতে মাউসের কার্সর রাখলে ‘ভেরিফাইড একাউন্ট’ লেখা ভেসে উঠছে।

আওয়ামী লীগের নামে টুইটারে অন‌্য কোনো পাতা থাকলেও এখন কারও বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে না। ‘Awami League @albd1971’ একাউন্টটিই তাদের টুইটারে মুখপত্র হিসেবে কাজ করবে।

প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া টুইটারে যাত্রা শুরুর কয়েক দিনের মধ‌্যে আওয়ামী লীগের টুইটার পাতাটির স্বীকৃতি এল।

দুই বছর আগে খোলার পর বাংলাদেশের অন‌্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের টুইটার পাতাটির ‘ফলোয়ার’র সংখ‌্যা ইতোমধ‌্যে ২৪ হাজার ছাড়িয়েছে।

‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার ঘোষণা দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ফেইসবুকসহ ইন্টারনেটের সামাজিক যোগাযোগের অন‌্য মাধ‌্যমেও সক্রিয়।

পুরনো খবর:

টুইটারে এলেন খালেদা জিয়া