২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন ফখরুল

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 12:48 AM

Updated : 20 Aug 2022, 01:11 PM

সোমবার রাত পৌনে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে তিনি সিডনি থেকে ফেরেন বলে জানিয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি।

 গত ৫ জুলাই রাতে ফখরুল সিডনির পথে ঢাকা ছেড়েছিলেন। সেখানে বড় মেয়ে অধ্যাপক মির্জা সামারুহর সঙ্গে ঈদ উদযাপন করেন ফখরুল ও রাহাত আরা।

সামারুহ সিডনিতে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

পুরনো খবর:

ঈদের আগে অস্ট্রেলিয়া গেলেন মির্জা ফখরুল