২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তের মামলায় বিএনপিঘনিষ্ঠ সাংবাদিক শফিক রেহমান গ্রেপ্তার হওয়ার প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেছেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 11:50 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবা রাত সোয়া ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এই বৈঠক চলে।

বৈঠকে নেতাদের মতামত শুনছেন খালেদা জিয়া। তবে সভার পর সাংবাদিকদের কিছু জানানো হয়নি।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, মুহম্মদ জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, হারুন আল রশীদ, হাফিজউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, শাহজাহান ওমর, ইনাম আহমেদ চৌধুরী, খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, জয়নাল আবেদীন, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী, মাহবুবউদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ।

পুরনো খবর:

জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠকে বসছেন খালেদা