ইউপি ভোট: চতুর্থ ধাপে আ. লীগের প্রার্থী তালিকার একাংশ প্রকাশ
ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনের জন্য্ ৫৬৭ জন চেয়ারম্যান প্রার্থীর নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
চতুর্থ ধাপে আগামী ৭ মে ৭৪৩টি ইউনিয়নে নির্বাচন হবে। দুই ধাপের নির্বাচনে অধিকাংশ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
আবদুস সোবহান জানান, চতুর্থ ধাপের বাকি ১৭৬টি ইউনিয়নের প্রার্থীর তালিকা দুই দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।
ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ভোট হবে ৬৫০টি,পঞ্চম পর্বে ২৮ মে ৭১৪ ইউপিতে এবং ৪ জুন ষষ্ঠ ও শেষ পর্বে ভোট হবে বাকিগুলোয়।
দেশের সোয়া চার হাজার নির্বাচন উপযোগী ইউপির মধ্যে ২২ মার্চ ৭১২ ইউপিতে ভোট হয়। এতে ৭৪ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়ে।
আওয়ামী লীগ ৫৪ ও বিএনপি ১৭ শতাংশ ভোট পায়। আওয়ামী লীগ ৫৪০টিতে জয়ী হয় (৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। বিএনপি জয় পায় ৪৭টিতে।
স্বতন্ত্র প্রার্থীরা ১০৩ ইউপিতে নির্বাচিত হন। জাতীয় পার্টি, জাতীয় পার্টি-জেপি, জাসদ এবং ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান প্রার্থীরাও নির্বাচিত হন এ ধাপে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ৬৩৯ ইউপির মধ্যে এতে ক্ষমতাসীন আওয়মী লীগের প্রার্থীরা ৪৪৪টিতে ও বিএনপির প্রার্থীরা ৬১টিতে জয় পেয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন ১১৫ ইউপিতে।
দুই ধাপ মিলিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা যেখানে ৯৮৪ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সেখানে বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন ১০৮ ইউপিতে।
দ্বিতীয় পর্বে ৫৪ শতাংশ ভোট পড়েছে নৌকা প্রতীকে, ধানের শীষে পড়েছে ১৭ শতাংশ।
