কারামুক্ত বিএনপি নেতা গয়েশ্বর
কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সুপার মিজানুর রহমান, মঙ্গলবার বেলা আড়াইটায় কারাগার থেকে বের হন তিনি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, “সোয়া দুইটায় জামিনের কাগজপত্র পৌঁছানোর পর পরই উনাকে (গয়েশ্বর চন্দ্র রায়) ছেড়ে দেওয়া হয়।”
রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ গয়েশ্বরের জামিন মঞ্জুর করে।
২০১৩ সালের ৩০ ডিসেম্বর রামপুরা থানায় করা বিস্ফোরক আইনের এই মামলায় চলতি বছর ২০ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
এর পর ৪ নভেম্বর গয়েশ্বর আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
এ আদেশের বিরুদ্ধে গয়েশ্বর হাই কোর্টে আপিল করেন রোববার জামিন দেয় আদালত।
