২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নতুন কমিটি

প্রায় এক যুগ পর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 09:36 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

সভাপতি হয়েছেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও গত কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক।

আর গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার দুপুরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আংশিক কমিটির নাম ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

এর আগে ২০০৪ সালের মাঝামাঝি সময়ে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়।

সকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ১২টি উপজেলার নেতাকর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মমতাজ উদ্দিন মেহেদী, বিদ্যুৎ ও জালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।