স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসীন আলী গ্রেপ্তার
বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইয়াসীন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে পল্লবী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে থানায় আনা হয়েছে বলে পল্লবী থানার ওসি দাদন ফকির জানিয়েছেন।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু সংগঠনের নেতা ইয়াসীন আলীর গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।
