২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে আওয়ামী লীগ

১০ জানুয়ারির সমাবেশে সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 01:36 PM

Updated : 08 Jan 2024, 01:36 PM

দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ের পর ঢাকায় প্রথম সমাবেশে করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করবে আওয়ামী লীগ।

সোমবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী ১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

রোববার অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্যে দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।