১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনসিপির আত্মপ্রকাশ: সমাবেশস্থলেই হল জুমার নামাজ

এভিনিউয়ের এক পাশে বানানো মঞ্চে বিকাল ৩টায় শুরু হবে সমাবেশ।

এনসিপির আত্মপ্রকাশ: সমাবেশস্থলেই হল জুমার নামাজ
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরুর আগে মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশস্থলেই জুমার নামাজ পড়েন নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2025, 02:24 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

গণঅভ্যুত্থানের নায়কদের সামনে রেখে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আগে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশস্থলেই জুমার নামাজ পড়লেন নেতাকর্মীরা।

শুক্রবার বেলা দেড়টায় জাতীয় নাগরিক কমিটির এক নেতা সেখানে জুমার নামাজের ইমামতি করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন এই দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। সংসদ ভবনের সামনে মানিকমিয়া এভিনিউয়ের এক পাশে বানানো মঞ্চে বিকাল ৩টায় শুরু হবে সমাবেশ। 

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরুর আগে মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশস্থলেই জুমার নামাজ পড়েন নেতাকর্মীরা।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরুর আগে মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশস্থলেই জুমার নামাজ পড়েন নেতাকর্মীরা।

এই সমাবেশ ঘিরে দুপুরের আগে থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকরা মানিক মিয়ায় আসতে শুরু করেছেন। তাদের অনেকে সেখানে জুমার নামাজে অংশ নেন। 

জাতীয় নাগরিক কমিটির ফেইসবুক পেইজে এক বার্তায় ‘ইতিহাসের সাক্ষী’ হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সেখানে বলা হয়, “মানিক মিয়া এভিনিউয়ের দুটি সাইডের একটি সাইড (উত্তর সাইড) আড়ং-এর মোড় থেকে খামারবাড়ি পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ঢাকাবাসীর প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

অনুষ্ঠানের সময়টায় বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বার্তায়।