ভারতের কেরালায় ছাত্র-ছাত্রীদের একই ইউনিফর্ম নিয়ে বিতর্ক
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি সরকারি স্কুল সম্প্রতি কিশোরী ছাত্রীদের ট্রাউজার পড়ার অনুমতি দিয়েছে, এতে আলোচনার পাশাপাশি সমালোচনায় পড়তে হয়েছে স্কুলটির অধ্যক্ষ এবং রাজ্য সরকারকে।
এই বিষয়টির আদ্যোপান্ত উঠে এসেছে বিবিসির সাংবাদিক গীতা পান্ডে এবং আশরাফ পদান্নার প্রতিবেদনে।
কোনো এক বুধবার সকালে সিকে শ্রিংগি তার নতুন ইউনিফর্ম পড়ে স্কুলে যাওয়ার উদ্যেশ্যে বাসস্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। তখন একজন অপরিচিত নারীর প্রশংসা শুনে সে খুব অন্যরকম অনুভব করে।
শ্রিংগি বিবিসিকে বলে, “তিনি (অপরিচিত নারী) বলছিলেন যে আমাকে খুবই স্মার্ট লাগছিল আর আমি খুবই গবির্ত অনুভব করেছিলাম।”
১৭ বছর বয়সী ওই ছাত্রী কেরালার বালুসেরি শহরের একটি সরকারী বালিকা উচ্চ বিদালয়ের একাদশ শ্রেণীতে পড়ছেন।
কিন্তু স্কুলে পৌছে শ্রিংগি ভিন্ন চিত্র দেখতে পায়। তাকে একটি বিক্ষোভের ভীড় ঠেলে স্কুলে প্রবেশ করতে হয়। বিক্ষোভকারীদের কয়েক ডজন পুলিশ আটকে রেখেছিল; মেয়েরাও এখন ছেলেদের মতো শার্ট, প্যান্ট পরতে পারবে- এতে বিরক্ত ছিল তারা।
নতুন এ নিয়মের আগে ছাত্রীরা ঐতিহ্যবাহী লম্বা টিউনিকস, ঢিলেঢালা ট্রাউজার এবং ওয়েস্টকোট বা ফ্রক পরত।
স্কুলের অধ্যক্ষ ‘ইন্দু আর’ বিবিসিকে বলেন, যারা শেষ বর্ষে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়ছে, তাদেরকে ছেলেদের মত একই ড্রেস যেমন ট্রাউজার এবং শার্ট পরার অনুমতি দেওয়া উচিত।
তাদের প্রস্তাবের যৌক্তিকতা আছে জানিয়ে তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদের অধিকাংশই বিশ্বের অন্যান্য দেশের মত স্কুলের বাইরে জিনস এবং টপ পরে থাকে আর ওয়েস্টকোট কেরালার আদ্র আবহাওয়ার জন্য উপযুক্ত নয়।
“এসব বিষয়ে তাই আমরা প্রথমে স্কুল স্টাফদের সঙ্গে আলোচলা করি। পরবর্তীতে প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশনের (পিটিএ) একটি মিটিং ডাকা হলে সেখানে অধিকাংশই একমত পোষণ করেন। তাই আমরা এটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন,“শুধু একজন অথবা দুজন ছাত্র-ছাত্রীদের একই ইউনিফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা তাদেরকে বলেছি যে, ছাত্রীরা লম্বা হাতার শার্ট পরতে পারে বা চাইলে হিজাব এমনকি ওয়েস্টকোটও পরতে পারে। কিন্তু খুব কম সংখ্যক শিক্ষার্থী লম্বা হাতা কিংবা ওয়েস্টকোটের মত পুরনো ইউনিফর্ম পরে স্কুলে এসেছে।”
অধ্যক্ষ ইন্দু বিবিসিকে কয়েকটি ছবি পাঠিয়েছেন যেগুলোতে নতুন ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
শ্রিংগি নতুন ইউনিফর্ম পছন্দ করা দলের মধ্যে একজন। তিনি জানান, তার নতুন ইউনিফর্ম পছন্দ হয়েছে কারণ এটি খুব আরামদায়ক এবং এতে চলতেফিরতে বেশি সুবিধা পাওয়া যাচ্ছে।
“উচ্চ মাধ্যমিক স্কুল হিসেবে আমাদের স্কুলেই প্রথম ছেলে-মেয়েদের একই রকম ইউনিফর্মের সিদ্ধান্ত হয়েছে। আমার মনে হচ্ছ আমি অনেক বড় একটি পরিবর্তনের অংশ হতে পেরেছি,” বলেন তিনি।
রাজ্যটির শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি বিবিসিকে বলেন, “সময়ের সঙ্গে তাল মিলিয়ে ড্রেসকোড এবং স্কুলের পুরো শিক্ষা পদ্ধতি পরিবর্তন করা উচিত।
“আমরা প্রত্যাশা করি লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে কিশোর শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে আরও অনেক স্কুলই এই উদ্যোগকে দ্রুত স্বাগত জানাবে।”
কিন্তু নতুন এই ইউনিফর্ম রক্ষণশীল মুসলিম গোষ্ঠীগুলির কাছে গ্রহণযোগ্যতা পায়নি। তারা বলছে যে তাদের সন্তানদের নতুন এ পোশাক পরতে ‘বাধ্য’ করা হচ্ছে।
‘মুসলিম কো-অর্ডিনেশন কমিটি এগেইন্সট ইউনিসেক্স ইউনিফর্ম’র একজন সদস্য মুজাহিদ বালুসেরি বলেন, “পিটিএ-র সাধারণ সভা না ডেকেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এরকম সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে আমাদের মেয়েদেরকে বাধ্য করা হচ্ছে ছেলেদের মত শার্ট-প্যান্ট পরতে। তাছাড়া এটি নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য একটা নতুন আর্থিক বোঝা।”.
কিন্তু বালুসেরির জন্য বড় উদ্বেগের বিষয় হল তার বিশ্বাস যে রাজ্যের স্কুলের ইউনিফর্ম পরিবির্তনের পেছনে রাজ্যের কম্যুনিস্ট সরকারে ভাবাদর্শ কাজ করছে।
“তারা তাদের নাস্তিকতার আদর্শ শিশুদের ওপর চাপিয়ে দিচ্ছে,” বলেন তিনি। এতে শিশুরা ‘পথভ্রষ্ট’ হয়ে যাবে বলে মনে করছেন তিনি।
“আমারা আমাদের বিশ্বাসের সঙ্গে আপস করতে পারি না”, বলেন মুজাহিদ।
“ছেলে-মেয়েদের অবশ্যই স্বতন্ত্র বৈশিষ্ট বজায় রাখা প্রয়োজন। মেয়েদেরকে ছেলেদের মত পোশাক পরতে দেওয়া মানে তাদের মধ্যে অবাধ যৌনতা ছড়িয়ে দেওয়া। এটি লিঙ্গভেদে যে আলাদা বৈশিষ্ট বিদ্যমান তার বাইরে যৌনতার ক্ষেত্রে স্বাধীনতার চর্চা বৃদ্ধি করবে,” বলেন তিনি।
গত সপ্তাহে এরকম কিছু মুসলিম ধর্মীয় গোষ্ঠীর মন্তব্য কেরালা সহ ভারতে বিভিন্ন অংশে সমালোচনার সৃষ্টি করেছিল। সমালোচনা করতে গিয়ে তারা বলেছেন এটি মেয়েদের উপর বিধিনিষেধ চাপানোর কিছু ‘মধ্যযুগীয় গোষ্ঠীয় গোঁড়ামি’।
কেরালাকে ভারতের সবথেকে শিক্ষিত এবং প্রগতিশীল রাজ্য হিসেবে বর্বণা করা হয়। আর কেরালাই ভারতের একমাত্র রাজ্য যেটি এখন পর্যন্ত শতভাগ স্বাক্ষরতা অর্জনে সক্ষম হয়েছে।
রাজ্যটির মোট শিক্ষার্থীদের মধ্যে ৪৮ দশমিক ৯৬ শতাংশ নারী যাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ধাপ পার হয়। কিন্তু সমালোচকরা বলছেন, ভারতের বাকি অংশের মত কেরালাতেও দুর্বৃত্তায়নের গভীর শিকড় ছড়িয়ে আছে যা রাজ্যটিকে পুরুষতান্ত্রিক সমাজের অংশ করে তুলেছে।
অধ্যক্ষ ইন্দু জানান, নতুন ইউনিফর্ম নিয়ে এরকম হট্টগোলে বিস্মিত তিনি। ইতোমধ্যে কেরালার বেসরকারি স্কুলগুলোতে মেয়ে শিক্ষার্থীরা ট্রাউজার পরছে আর একটি সরকারি জুনিয়র স্কুল ২০১৮ সাল থেকে ছেলে-মেয়েদের জন্য একই ইউনিফর্ম চালু করেছে।
তিনি জানান, নতুন এ ইউনিফর্ম চালু করার পেছনে একটাই কারণ, সেটা হল ‘লিঙ্গ নিরপেক্ষতা’।
“সন্তানের জন্মের পর থেকেই আমরা তাদেরকে আলাদা করতে থাকি। আমরা তাদের আলাদা আলাদাভাবে খেলনা কিনে দেই। তাই বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জুতা ও পোশাক ভিন্ন হতে থাকে। কিন্তু আমি মনে করি মেয়েরা যদি ট্রাউজার এবং শার্টে বেশি স্বাচ্ছন্দ্য এবং আত্মবিশ্বাসী বোধ করে, তাহলে তাদের সেগুলিই পরতে দেওয়া উচিত।
“সব শিশুকে একই ধরণের সুযোগ-সুবিধা এবং সমান স্বাধীনতা দেওয়া উচিত বলে মনে করি আমি।”
