Published : 09 Apr 2025, 06:12 PM
ঢাকার শ্যামপুর এলাকার শতাধিক প্রিন্ট, নিট, ডায়িং কারখানার বিপুল বর্জ্য প্রতিনিয়ত পড়ছে বুড়িগঙ্গা নদীতে। নদীতে পানি কমার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে দূষণের মাত্রা।
রাজধানীর শ্যামপুরের দোলেশ্বর গুদারা ঘাট এলাকায় ডায়িং করাখানার তরল বর্জ্য পড়ছে বুড়িগঙ্গা নদীতে। কোনো পরিশোধন ছাড়াই এই পানি মিশছে নদীতে
বছরের একটা বড় সময় বুড়িগঙ্গা নদীর পানি থাকে কালো, যা কোনোভাবেই বিশুদ্ধ করা যাচ্ছে না। তার ওপর প্রতিনিয়ত বিভিন্ন কলকারখানার রাসায়নিক মিশ্রিত পানি সরাসরি পড়ছে বুড়িগঙ্গায়
বর্ষায় মৌসুমে পয়ঃনিষ্কাশন লাইন থাকে নদীর পানির কাছাকাছি। তাই খুব সহজে তা বোঝা যায় না। শুকনো মৌসুমে পানি কমায় তা এখন চোখে পড়ছে
বর্ষায় মৌসুমে পয়ঃনিষ্কাশন লাইন থাকে নদীর পানির কাছাকাছি। তাই খুব সহজে তা বোঝা যায় না। শুকনো মৌসুমে পানি কমায় তা এখন চোখে পড়ছে