২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

টেউ খেলানো ম্যাক্সি স্কার্টের ফ্যাশন

স্কার্টের সঙ্গে কোমরবন্ধনীতে আসে উৎসবের আমেজ। আবার সাধারণভাবে পরেও নিজেকে আলাদাভাবে উপস্থাপন করা যায়।

রিফাত পারভীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 12:05 PM

Updated : 20 Sep 2026, 12:04 PM

জলপাই সবুজ সাজে নিসর্গের স্নিগ্ধতাবছর ঘুরে শেষের দিকে এলেই বদলে যায় পোশাকের ধরন। গরমের একেবারে পাতলা কাপড় সরিয়ে সেখানে রাখা হয় কিছুটা ভারী ও গাঢ় রংয়ের পোশাক। আর আরামের জন্য ঢিলাঢালা পোশাকের কদরও রয়েছে।

ঢেউ খেলানো নরম কাপড়, লম্বা ও ওভার সাইজড পোশাক হিসেবে ম্যাক্সি স্কার্ট ফ্যাশনে যোগ করতে পারে আলাদা মাত্রা।

অল্প আয়োজনে পরিপাটি সাজ

লম্বা স্কার্টের সুবিধা হল, এটি পোশাকে আলাদা সৌন্দর্য যোগ করতে পারে। পোশাক মিলিয়ে নেওয়ার প্রয়োজনও বেশি হয় না।

বিশেষ করে শরতের আবহাওয়ার জন্য এই ধরনের পোশাক বেশ মানানসই। হালকা শার্ট, ফতুয়া বা টিশার্টের সঙ্গেও স্রাগ মিলিয়ে ম্যাক্সি স্কার্ট পরা সম্ভব।

ফ্যাশন ডিজাইনার ও বিবিয়ানা’র কর্ণধার লিপি খন্দকার বলেন, “লম্বা ম্যাক্সি স্কার্টের সুবিধা হল, এটি ব্যবহার করা যায় নানান ভাবে। এমন কি কর্মক্ষেত্রে এটি আরামদায়ক জুতা, ক্রক্স, স্নিকার্সের সঙ্গে পরা যেতে পারে। আবার বন্ধুদের সঙ্গে যাওয়ার সময় সাধারণ হিল জুতা ব্যবহার করা যায়।”

আবার পূজা বা পারিবারিক অনুষ্ঠানে চপ্পল, নাগরা বা স্যান্ডেলের সঙ্গেও একই স্কার্ট বেশ মানিয়ে যায়।

সাদা লম্বা স্কার্টে আরাম

সাদা লম্বা স্কার্ট শুধু গরমের সময় পরার পোশাক নয়। উৎসবের আমেজে পরলে সাদা রংয়েই আসে জমকালো ভাব। এ সময়ে সাদার সঙ্গে নীল, কমলা, লাল, হলুদ সবুজের মতো গাঢ় রংগুলো বেছে নাওয়া যায়।

“আর এক রঙা সাদা স্কার্টের সঙ্গে নকশাযুক্ত জামাও পরা যায়। এতে পোশাকে একদিকে যেমন উষ্ণতা আসে, অন্যদিকে সাদা স্কার্টের হালকা সৌন্দর্যও ঠিক থাকে”, বলেন লিপি খন্দকার।

নানান ভাবে স্টাইলিং

পোশাকের সঙ্গে বড় ব্যাগ মানাসই না হলে পকেটযুক্ত লম্বা ম্যাক্সি স্কার্ট বেশ কার্যকর হতে পারে। বড় পকেটওয়ালা এমন স্কার্টে প্রয়োজনীয় ছোটখাটো জিনিস রাখাও সম্ভব।

আর উৎসবের আমেজ আনতে স্কার্টে কোমরবন্ধনী যোগ করা যায়।

মসৃণ ম্যাস্কি স্কার্টে সন্ধ্যার সাজ

দিনের পোশাকের পাশাপাশি সন্ধ্যার আয়োজনেও লম্বা ম্যাক্সি স্কার্ট মানানসই হতে পারে। মসৃণ ও চকচকে কাপড়ের লম্বা স্কার্টের সঙ্গে একরঙা শার্টের জুটি পরিপাটি লুক দেবে।

এছাড়া হালকা সোনালি-ফিকে রঙের স্কার্টও যথার্থ বিকল্প হতে পারে বলে মনে করেন, এই পোশাক-সজ্জাকর।

এই ধরনের রঙের বিশেষত্ব খুব বেশি চোখে পড়ার মতো উজ্জ্বল নয়, আবার একেবারে সাধারণও নয়। ফলে উৎসবের সাজের জন্য এটি সহজেই মানিয়ে যেতে পারে।

ছাপা নকশায় বদলে যাবে চেহারা

একই রঙের স্কার্টের বদলে ছাপা নকশার লম্বা স্কার্ট বেছে নেওয়া যেতে পারে। ছোট, বড় ফুলেল প্রিন্ট, আলপনা, পাতা আকৃতির ছাপ উৎসবের আবহ আনতে পারে স্কার্টে।

সারাদিনের চলাচলে আরাম

“সারাদিন আরামদায়ক পোশাক চাইলে পাতলা সুতি, সিল্ক কাপড়ের লম্বা ম্যাস্কি স্কার্টও ভালো বিকল্প হতে পারে”, পরামর্শ দেন লিপি খন্দকার।

ঢিলেঢালা আকৃতি চলাফেরায় স্বাচ্ছন্দ্য দেয়। ফলে দীর্ঘ সময় পরেও পোশাকটি অস্বস্তিকর হয়ে ওঠার সম্ভাবনা কমে।

পুরানো খবর:

জলপাই সবুজ সাজে নিসর্গের স্নিগ্ধতা

পুরানো খবর:

আদিবাসী তাঁতশিল্পে নিসর্গের ছোঁয়া

পুরানো খবর:

শরতে পরিমিত ফ্যাশন

পুরানো খবর:

গুটিপার ব্যাগে দেশীয় নান্দনিকতার ছোঁয়া

পুরানো খবর:

যে ধরনের প্যান্ট পরলে পা দেখাবে লম্বা

পুরানো খবর:

বহুমাত্রিক ফ্যাশনে গারোদের দকবান্দা