খিলগাঁয়ের ইফতারি
নয়া খাবার পাড়ায় রয়েছে প্ল্যাটার, আনলিমিটেড পিৎজাসহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন।
রাজধানীর খিলগাঁও তালতলা রোডে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়েছে অনেকগুলো রেস্তোরাঁ। এলাকার জনপ্রিয় কফির দোকান আপন কফি হাউজকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই খাবার পাড়া।
রমজান মাস উপলক্ষ্যে ইফতারের বিভিন্ন আয়োজন করেছে এই এলাকার রেস্তোরাঁগুলোও।
ফিশ ফিশ
১৪টি খাবার মিলিয়ে ইফতার প্ল্যাটার সাজিয়েছে ফিশ ফিশ, দাম দুইশ ৭৫ টাকা। এতে থাকছে খেজুর, রোস্টেড আপেল ও আনারস, গ্রিন সালাদ, রাইস পাফ, ফিস ছোলা বুট, ফিস চপ, ফিস কাটলেট, লইট্টা বা চাপিলা মাছের ফ্রাই, বেগুনি, সবজি পাকোড়া, সবজি টেমপুর, রাইস পুডিং, লেবুর শরবত এবং পানি।
তবে খাবার বাইরে নিয়ে গেলে লেবুর শরবত দেওয়া হবে না।
আল ফ্রেসকো
এই রেস্তোরাঁয় মিলবে মোট চার ধরনের ইফতার প্ল্যাটার। প্যাকেজ ‘এ’ এবং ‘বি’ একজনের জন্য, দাম ৩২০ টাকা এবং ৫শ’ টাকা। প্যাকেজ ‘সি’ এবং ‘ডি’র দাম সাড়ে ৭শ’ এবং ৮শ’ টাকা। আর জনপ্রতি ২শ’ টাকায় মিলবে আনলিমিটেড লেমোনেড।
প্যাকেজ ‘এ’তে থাকছে চিকেন স্প্রিং রোল, বিফ পটেটো চপ, ক্রাম পটেটো চপ, স্লাইসড পটেটো ফ্রাই, আল ফ্রেসকো চাওমিন, পাকোড়া, ফ্রাইড অনথন, জিলাপি এবং খেজুর।
প্যাকেজ ‘বি’তে মিলবে চিকেন স্প্রিং রোল, বিফ পটেটো চপ, ক্রাম পটেটো চপ, স্লাইসড পটেটো ফ্রাই, আল ফ্রেসকো চাওমিন, পাকোড়া, ফ্রাইড অনথন, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, বিফ বা চিকেন কারি, জিলাপি এবং খেজুর।
প্যাকেজ ‘ডি’তে সাজানো হয়েছে চিকেন স্প্রিং রোল, বিফ পটেটো চপ, ক্রাম পটেটো চপ, স্লাইসড পটেটো ফ্রাই, আল ফ্রেসকো চাওমিন, পাকোড়া, ফ্রাইড অনথন, পাস্তা, পিৎজা, জিলাপি এবং খেজুর।
চেরি ড্রপস
রমজান উপলক্ষ্যে ৬শ’ টাকায় আনলিমিটেড পিৎজার অফার দিয়েছে তারা। সঙ্গে থাকছে বিবিকিউ চিকেন, হট অ্যান্ড স্পাইসি এবং ফোর সিজনস ফ্লোভারের পিৎজা।
গ্রাইন্ড হাউজ
পাঁচটি ইফতার প্ল্যাটার মিলবে এখানে। প্ল্যাটার ১-এর মূল্য ২৯০ টাকা, থাকছে দুইটি স্প্রিং রোল, খেজুর, চিকেন উইংস, মিট চপ, প্রন বল, চিকেন বল, পাকোড়া, মাল্টা, বুন্দিয়া এবং জুস।
প্ল্যাটার ৪-এর দাম সাড়ে ৩শ’ টাকা। থাকবে গরু অথবা মুরগির মাংসের হারিয়ালি বিরিয়ানি, জুস, খেজুর, মাল্টা ও বুন্দিয়া।
প্ল্যাটর ৫-এর দাম ৩২০ টাকা। পাচ্ছেন মুরগি বা গরুর হারিয়ালি কারি, পরোটা, জুস, খেজুর, মাল্টা ও বুন্দিয়া।
ডেজার্টে থাকছে ওরিয়ো চিজ কেক, চিজ কেক, মিল্কচকলেট কেক এবং রেড ভেলভেট কেক। সবগুলোরই দাম ২শ’ টাকা।
ক্যাফে থিয়েটার
৭শ’ টাকায় আনলিমিটেড পিৎজা মিলবে এই রেস্তোরাঁয়। নেওয়া যাবে মিট লাভারস, চিকেন লাভারস, চিজ লাভারস ও ভেজি সুপ্রিম ফ্লেইভারের পিৎজা।
এছাড়াও আছে ৫শ’ টাকার একটি ইফতার প্ল্যাটার। এত থাকবে খেজুর, ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, চিকেন সাত্তে, অনিয়ন রিংস, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন বা প্রন, চিজি স্টিক, ফলের জুস, ড্রিংকস, ওরিয়ো চিজ কেক।
রমজান উপলক্ষ্যে এখানেও মিলবে আনলিমিটেড পিৎজা, গুনতে হবে ৫৫৫ টাকা। পাঁচ বছরের নিচের বাচ্চাদের জন্য পিৎজা মিলবে বিনামূল্যে।
এছাড়াও ৪শ’ টাকার ইফতার প্ল্যাটারে আছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, বিফ কারি, ভেজিটেবল, খেজুর, লেমোনেইড।
ডাউনটাউন ক্যাফে
মাত্র ২শ’ টাকায় ইফতার প্ল্যাটার মিলবে এই রেস্তোরাঁ। থাকছে তন্দুরি চিকেন, পরোটা, খেজুর, আপেল, পিঁয়াজু, জিলাপি এবং শরবত।
