২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর খোঁজে

বন্ধু বানানোর জন্য নিজের ইচ্ছেটাই বেশি জরুরি। তবে যাদের বন্ধু বানাতে কষ্ট হয় তারা কিছু সহজ উপায় অনুসরণ করতে পারেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 04:58 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাইকোলজি ডটকম অবলম্বনে নতুন বন্ধু তৈরির কিছু উপায় এখানে দেওয়া হল।

- পরিচিত পরিবেশ এবং বাঁধাধরা নিয়ম থেকে সরে গেলে মানুষ অনেক সহজেই অন্যের সঙ্গে মিশতে পারে। তাই নতুন বন্ধু বানাতে ভ্রমণের জুরি নেই। কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানে নতুন মানুষদের সঙ্গে পরিচয় হয় আর তাদের সঙ্গে মিশতেও সময় কম লাগে। তাছাড়া বিভিন্ন ধরনের ক্যাম্প বা রিসোর্টে ঘুরতে গেলে নতুন অভিজ্ঞতার পাশাপাশি বন্ধুত্ব তৈরির ক্ষেত্রে দারুণ।

- বন্ধুত্ব হয় স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে। তাই অনেকেই মনে করেন পড়াশুনা শেষ মানে আর বন্ধু হবে না। সেক্ষেত্রে পছন্দসই কোনো একটি ক্লাসে ভর্তি হয়ে যেতে পারেন।

- পোষা প্রাণীর বিষয়ে কথা বলতে সবাই বেশ পছন্দ করেন। একটি কুকুর পুষতে পারেন। আর সকালে আপনার শখের প্রাণীটি নিয়ে হাঁটতে বের হন। পার্কে অন্যদের সঙ্গে সহজেই আলাপ হবে। কারণ সকলেই তাদের পোষা প্রাণী নিয়ে কথা বলতে পছন্দ করেন।

- পুরানো বন্ধু বা সহপাঠী যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, নতুন করে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে পারেন।

ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

- প্রতিবেশী, সহকর্মী, সহপাঠী, জিমে সহকর্মীদের সঙ্গে আলাপ করতে পারেন। বলা তো যায় না এদের মধ্যে কেউ একজন হয়ে উঠতে পারে আপনার ভালো বন্ধু।

-মানুষের সঙ্গে আলাপ জমাতে হাসির জুরি নেই। সুন্দর হাসি বন্ধুত্ব গড়তে পারে সহজেই। আবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় বন্ধুত্ব হলেও বন্ধু ধরে রাখতে পারেন না। কারণ কাজের ব্যস্ততা বা অন্য  যে কারণেই হোক বন্ধুদের মধ্যে তৈরি হয় দূরত্ব। আবার মেয়েদের ক্ষেত্রে বিয়ের পর বন্ধুদের সঙ্গে আগের মতো মেলামেশা বন্ধ হয়ে যায়।

নতুন বন্ধুদের মধ্যে দেখা ও কথা হয় নিয়মিত। আস্তে আস্তে তা কমে আসে। আর সেই থেকেই তৈরি হয় দূরত্ব।

বন্ধুত্ব তরুণ রাখতে বন্ধুদের গুরুত্ব দিতে হবে। এতে করে বন্ধুত্ব সবসময় সতেজ থাকবে। তাছাড়া শুধু ফোনে বা ফেইসবুকে চ্যাটিং নয়, বন্ধুদের সঙ্গে দেখা করাটাও জরুরি। কাজের ফাঁকে সময় বের করে বন্ধুদের সঙ্গে সময় কাটালে বন্ধুত্বও বজায় থাকবে আবার মনও ভালো থাকবে।

সময়ের সঙ্গে অনেক বন্ধুই একে অপরের থেকে দূরে সরে যায়। কাজের খাতিরে শহর বা দেশ ছেড়ে চলে যায় অনেকেই। তবে এরপরও যোগাযোগ ধরে রাখলেই বন্ধুত্ব বজায় রাখা যায়।

ইন্টারনেটের সুবাদে পৃথিবীর প্রায় সব প্রান্তের সঙ্গে যোগাযোগ করা যায় সহজেই। জন্মদিন বা বিশেষ দিনে বন্ধুকে শুভেচ্ছা ফেইসবুক বা ই মেইলের মাধ্যমে শুভেচ্ছা জানালে বন্ধুত্ব আরও পোক্ত হয়।