২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২০০ পর্বে ‘ছুটির সকাল’

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 06:37 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

২০০তম পর্বে পৌঁছাল গান- গল্প- আবৃত্তি আর এসবের পিছনের গল্প নিয়ে আরটিভির সাপ্তাহিক ছুটির দিনের প্রভাতী আয়োজন ‘ওশানগ্রুপ ছুটির সকাল’। সাপ্তাহিক ছুটির দিনে সকালে গান, আবৃত্তি এবং গল্প নিয়ে সরাসরি সম্প্রচারিত এ ধরনের অনুষ্ঠান বাংলাদেশে আরটিভিই প্রথম শুরু করে।

প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। এম সামসুদ্দিন মিঠুর প্রযোজনায় শনিবার সকাল ৮:২০মিনিটে সম্প্রচার হবে অনুষ্ঠানটির ২০০ তম পর্ব। এ অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করবেন ভজন বাউল এবং শিল্পী রুনা।