২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈলাক্ত ত্বক চেনার পাঁচটি চিহ্ন

ধরন জানা থাকলে ত্বকের যত্ন নিতে সুবিধা হয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 05:44 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে তৈলাক্ত ত্বক চেনার পাঁচটি উপায় সম্পর্কে জানা যায়।

‘টি-জোন’য়ে সমস্যা: টি-জোন বলতে কপাল, নাক ও চিবুকের অংশকে বোঝানো হয়। এই টি-জোন থেকে যদি তেল নিঃসৃত হয় তাহলে বুঝতে হবে আপনার ত্বক তৈলাক্ত। কেননা মুখের এই অংশে অনেকগুলো তেলগ্রন্থি রয়েছে।

হোয়াইট হেড: মুখের ‘হোয়াইট হেডস’ বা ঘামাচির মতো সাদা দানাদার অংশ যদি চোখে পড়ে তাহলে বুঝতে হবে আপনার ত্বক তৈলাক্ত। ত্বকের লোমকূপের মুখগুলো যখন অতিরিক্ত তেলের কারণে আটকে যায় তখন এই ‘হোয়াইট হেডস’ দেখা দেয়।

ময়েশ্চারাইজার ব্যবহারে ঘাম: ত্বক তৈলাক্ত হলে ময়েশ্চারাইজারের বাড়তি তেলতেলে ভাব ত্বক শোষণ করতে পারে না। ফলে ত্বক ঘামতে শুরু করে। তাই ময়েশ্চারাইজার ব্যবহার করে যদি ঘাম হয় তাহলে বুঝতে হবে আপনি তৈলাক্ত ত্বকের অধিকারী।

চিটচিটে অনুভূতি: প্রসাধনী ব্যবহারের ৩০ মিনিট পরই যদি আপনি চিটচিটে বা আঠালোভাব অনুভব করেন তাহলে ধরে নেওয়া যায় যে আপনার ত্বক তৈলাক্ত। তৈলাক্ত ত্বকে প্রসাধনী ঘামের সঙ্গে মিশে চিটচিটে অনুভূতির সৃষ্টি করে।

ক্লান্তিকর মুখ: ঘাম ও তেলের জন্য ত্বক দেখতে বেশ ক্লান্ত লাগে। তাই চেহারায় ক্লান্তির ছাপ দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব তা ধুয়ে ফেলা উচিত।

মডেল: সারাহ ফারহানা।  ছবি: ই স্টুডিও।

পুরনো খবর:

ফেইশলের পাঁচ বিষয়
ধরন বুঝে ত্বকচর্চা
ত্বক উপযোগী ফেইসপ্যাক