গ্রিলার্স চ্যালেঞ্জ ২০১৬
আন্তর্জাতিক এই প্রতিযোগিতা নান্দোসের লাইসেন্স থাকা সবগুলো অঞ্চলে হয়ে থাকে।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁ নান্দোস, যা বাংলাদেশে পরিচালনা করে এমজিএইচ গ্রুপ। ৫ জুন রবিবার দুপুরে রেস্তোরাঁর গুলশান এক শাখায় অনুষ্ঠিত হয় ‘নান্দোস মাস্টার গ্রিলার্স চ্যালেঞ্জ ২০১৬’র চূড়ান্ত পর্ব।
নান্দোসের মাস্টার গ্রিলার্স চ্যালেঞ্জ ২০১৬ প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মডেল সুজানা জাফর, লা মেরিডিয়ান ঢাকার এক্সিকিউটিভ শেফ অলিভার লরো, টিভি সেলিব্রেটি সেফ রাহিমা সুলতানা, ঢাকা ফুডিজের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান রেয়ান, ফুড ব্যাংকের শাওন, ফুড টকের তাসকিন প্রমুখ।
প্রতিযোগিতার সময়, নান্দোসের ৪টি শাখার সকল গ্রিলাররা সব থেকে সেরা ও খাঁটি পেরি পেরি চিকেন প্রস্তুত করতে রান্না ঘরে মাত্র ১৫ মিনিট সময় কাটান। বিচারক প্যানেল এই প্রতিযোগিতা থেকে সেরা গ্রিলার বাছাই করতে সহযোগিতা করেন।
তিনি কুয়ালামপুর, মালয়েশিয়াতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এবং বিশ্বের সেরা গ্রিলার্স খুঁজে নেওয়ার যুদ্ধে লড়বেন ‘ওয়ার্ল্ড বেস্ট গ্রিলার’ শিরোপা অর্জনের জন্য।
এছাড়া বাংলাদেশ থেকে এই ভাগ্যবান বিজয়ী পাবেন আন্তর্জাতিক সম্মাননা এবং বাকি জীবন লালন করার মতো আনন্দদায়ক অভিজ্ঞতার সুযোগ।
উল্লেখ্য সব দেশের সব নান্দোস গ্রিলার্সদের নিয়ে বিশ্বব্যাপী এই বার্ষিক প্রতিযোগিতা বছরের এই সময়ে নিয়মিত হয়।
