২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোনাট মিল্ক পুডিং

অনেকটা ব্রোকেন গ্লাস পুডিংয়ের মতো। তবে তৈরি করতে লাগবেনা ওভেন কিংবা আগুন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 03:02 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

পুরনো খবর:

ব্রেড পুডিং
চকলেট সিরাপে প্যান কেক
অরেঞ্জ পুডিং
চকলেট পুডিং কেক
নো বেইক নো এগ চকলেট পুডিং

রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা।

উপকরণ: নারকেল দুধ ১ লিটার। ফ্রেশ ক্রিম ১ টিন। চিনি ১ কাপ। চায়না গ্রাস ৪ গ্রাম। ৪টি, চার রংয়ের জেলোটিন প্যাকেট।

পদ্ধতি: প্রথমে সবগুলো জেলোটিন চারটি আলাদা বাটিতে বানিয়ে ঠাণ্ডা হতে দিতে হবে। জমে গেলে ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কাটুন।

এবার চুলায় দুধ গরম করে ফুটতে দিন।

দুধ ফুটে উঠলে তাতে চায়না গ্রাস ও চিনি দিয়ে নাড়তে হবে। চায়না গ্রাস দুধের সঙ্গে মিশে গেলে তাতে ক্রিম মিশিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন।

এইবার যে বাটি বা মোল্ডে পুডিং বসাবেন সেটার নিচে আগে থেকে কেটে রাখা জেলো কিউবগুলো বিছিয়ে উপর দুধের মিশ্রণ ঢেলে ঠাণ্ডা করে ফ্রিজে রাখতে হবে দুতিন ঘণ্টা।

ঠাণ্ডা হয়ে জমে গেলে বাটিতে থেকে পুডিংয়ের মতো উল্টিয়ে ঢেলে পরিবেশন করতে হবে এই মজাদার ব্রোকেন গ্লাস পুডিং।