২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহ্য ও আরামের মিশেলে লা রিভের বৈশাখী সংগ্রহ

এবারের সংগ্রহে থাকছে পাঁচটি ‘প্রিন্ট স্টোরি’।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 06:43 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

বাংলা নববর্ষের নতুনত্বকে মাথায় রেখে লা রিভ নিয়ে এসেছে ‘বৈশাখ ১৪৩৩ কালেকশন’।

ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও আধুনিক লাইফস্টাইলের আরামদায়কতার মিশেলে তৈরি এই সংগ্রহটি করা হয়েছে।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, “আধুনিক বাঙালি বৈশাখের চিরায়ত সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল, পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশন, ট্রেন্ড ও আবহাওয়া নিয়েও সচেতন। বৈশাখ ফ্যাশনের এই ফিউশন চলছে অনেক বছর ধরেই। চিরায়ত লাল সাদার পাশাপাশি বৈশাখ ফ্যাশনের এই ইতিবাচক পরিবর্তনের সবটুকু দেখা যাবে লা রিভের নতুন বৈশাখ কালেকশনে।”

বৈশাখের আবহাওয়ার কারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আরামদায়ক ও ‘ব্রিদেবল’ কাপড়ের ওপর। সুতি, ভিসকোস, সফট জর্জেট, জার্সি এবং বিভিন্ন ধরনের ‘ব্লেন্ডেড ফেব্রিক’ ব্যবহার করা হয়েছে যাতে গরমে স্বস্তি বজায় থাকে।

পাশাপাশি ‘গ্ল্যামার’ ও আরামের সমন্বয় আনতে ‘প্রিমিয়াম ব্যাম্বো জ্যাকার্ড’-সহ আরও নানান ধরনের হালকা কাপড় যুক্ত করা হয়েছে। যেগুলো ঘাম শোষণ করে, সহজে বাতাস চলাচল করতে দেয়।

রংয়ের ক্ষেত্রে ঐতিহ্যবাহী লাল-সাদার পাশাপাশি এই সংগ্রহে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল হলুদ, সোনালি, ‘সানি অরেঞ্জ’, গোলাপি, কালো, নীল, ছাই ও সবুজ।

এই ঋতুতে তারা নিয়ে এসেছে পাঁচটি একক ‘প্রিন্ট স্টোরি’। ‘ফ্লাওয়ার ফ্রোলিক’-এ দেখা যাবে ‘রেট্রো চার্মে’ অনুপ্রাণিত উজ্জ্বল ফুলেল নকশা।

‘রুডিমেন্টারি জয় প্রিন্ট স্টোরি’তে রয়েছে নাটকীয় ও খেলাধুলাপূর্ণ অনুভূতি।

আলপনার ঐতিহ্যকে আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছে।

‘বিউটিফুল বানালিটি’-তে উঠে এসেছে প্রতিদিনের সহজ-সরল জীবনের সৌন্দর্য।

এবং ‘আউট অব অফিস প্রিন্ট স্টোরি’তে আনা হয়েছে আধুনিক ও আরামদায়ক ভাব।

নারীদের জন্য রয়েছে সালোয়ার কামিজ, কুর্তি, টিউনিক, টপস, শাড়ি ও ফিউশন পোশাক। পুরুষদের জন্য থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট ও বিভিন্ন ধরনের আরামদায়ক পোশাক।

শিশুদের জন্যও রাখা হয়েছে রঙিন ও আরামদায়ক নানান নকশার পোশাক, যাতে পুরো পরিবার একসাথে বৈশাখের আনন্দ উপভোগ করতে পারে।

বিভিন্ন বিক্রয়কেন্দ্র ছাড়াও ওয়েবসাইট lerevecraze.com এবং তাদের ফেইসবুক পেইজ থেকেও সংগ্রহ করা যাবে এইসব পোশাক।