পারস্য গল্পের ছোঁয়া নিয়ে সারা’র ঈদ আয়োজন
সব বয়সি নারী পুরুষদের জন্য রয়েছে নানান ধরনের পোশাক।
পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ধারার সংমিশ্রণে ফ্যাশন ব্র্যান্ড সারা’র ঈদ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘পার্সিয়ান টেল’।
তরুণ-তরুণী, শিশু থেকে শুরু করে সব বয়সিদের জন্য থাকছে আরামদায়ক পোশাকসহ অনুষ্ঠান ও উৎসবমুখী সব পোশাক।
সারা’র এবারের ঈদ আয়োজনের পোশাকের নকশায় বেছে নেওয়া হয়েছে স্ক্রিন প্রিন্ট, সাবলিমেশন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, অল ওভার প্রিন্ট- জানানো হয় বিজ্ঞপ্তিতে।
পোশাকের মোটিফ ও নকশায় রাখা হয়েছে উৎসবের আমেজ। এছাড়াও অ্যাবস্ট্র্যাক্ট, ফ্লোরাল, ট্রেডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিফ রয়েছে।
আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার, এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলোতে।
এছাড়া হাতের কারুকাজ দিয়েও সাজানো হয়েছে বিভিন্ন পোশাক। কাপড় হিসেবে বেছে নেওয়া হয়েছে সুতি, জর্জেট, ভিসকস, ডবি সিল্ক, ক্রেপ জর্জেট, নিট, ডেনিম, জ্যাকার্ড কটন ইত্যাদি।
নারীদের জন্য রয়েছে শাড়ি, থ্রি পিস, ফ্যাশন টপস, আনারকলি থ্রি পিস, কুর্তি, কো অর্ডস, ডেনিম প্যান্ট, শ্রাগ, ওয়ান পিস, টু পিস, স্কার্ফ,শারারা, কাফতান, টি শার্ট। পুরুষদের জন্য আছে এক্সক্লুসিভ পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, কোটি, পায়জামা ইত্যাদি।
আকার, ডিজাইন ও ধারার ভিন্নতার দিক বিবেচনা করে এসব পোশাকের মুল্য নির্ধারন করা হয়েছে, বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। ক্রেতারা এসব পোশাক সংগ্রহ করতে পারবেন ২৫০ টাকা থেকে ৯,৯৯০ টাকার মধ্যে।
মেয়ে শিশুদের জন্য থাকছে টি শার্ট, পার্টি ফ্রক, কটন ফ্রক, থ্রি পিস, ফ্যাশন টপস, টু পিস, লেহেঙ্গা। ছেলে শিশুদের জন্য থাকছে সিঙ্গেল শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, পাঞ্জাবি, পায়জামা, ডেনিম প্যান্ট, নিট প্যান্ট, টি শার্ট, ইনফ্যান্ট সেট, নিউ বর্ণ সেট, ইনফ্যান্ট পাঞ্জাবি সেট, পলো শার্ট ইত্যাদি।
পারিবারিক সংগ্রহের মধ্যে আছে বাবা-ছেলে, মা-মেয়ে মেলানো পোশাক। আর যুগলদের জন্য থাকছে একই নকশার বিভিন্ন পোশাকের আয়োজন।
স্নোটেক্স গ্রুপ’য়ের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করে ২০১৮ সালের মে মাস থেকে। রাজধানী ঢাকাসহ, নারায়ণগঞ্জ, রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, ফেনী, বরিশালের বিক্রয়কেন্দ্র ছাড়াও এসব পোশাক প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ থেকেও সংগ্রহ করা যাবে।
