২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোলাস্তার ফরচুন হুইল ঘোরালেই মিলছে নানান সুবিধা

মিলতে পারে বিনামূল্যে পোশাক।

লাইফস্টাইল ডেস্ক

Published : 05 Apr 2023, 02:48 PM

Updated : 05 Apr 2023, 02:48 PM

শুধু কেনাকাটা নয়, ঈদের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন মূল্য ছাড়ের ব্যবস্থা করেছে এই দেশীয় ব্র্যান্ড।  

ফরচুন হুইলের আটটি অফারের যে কোনোটি একজন ক্রেতা পেতে পারেন দুই হাজার টাকা সমমূল্যের কেনাকাটায়।

যেখানে বিনামূল্যে পছন্দের পোশাক পাওয়ার পাশাপাশি রয়েছে ১০, ২৫, ৫০ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ। আরও রয়েছে ফ্রি টি শার্ট ও উপহার সামগ্রী।

এই বিষয়ে সোলাস্তার প্রধান নির্বাহী শামছুল হক রিপন এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, “ভালোবাসার বিপরীতে ভালোবাসা দিয়ে যাওয়াই সোলাস্তার নীতি। এরই ধারাবাহিকতায় আমাদের ঈদ আয়োজন শুধু নতুন পোশাকে সাজানো হয়নি। ক্রেতাদের জন্যও রাখা হয়েছে বিশেষ সব অফার।”

“ঈদের সময় যেহেতু সবাইকে কেনাকাটা করতে দেখা যায়, স্বল্পমূল্য ও সন্তুষ্টির সাথে সেবাকে যুগোপযোগী করে মানুষের হাতে খুশির পোশাক তুলে দিয়েই সোলাস্তা ভালোবাসা প্রকাশ করেছে, তাই এই আয়োজন।”

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের, ধানমন্ডি সাত মসজিদ রোড ও নারায়নগঞ্জে নিজস্ব বিক্রয়কেন্দ্র ছাড়াও, প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ থেকে বিভিন্ন পোশাক সামগ্রী সংগ্রহ করা যাবে।