২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি শাহাবুদ্দিন পার্কে চললো পরিচ্ছন্নতা কর্মসূচী

পরিচ্ছন্ন পার্ক মানে দূষণমুক্ত উৎসব।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 06:45 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

‘দি ফ্লো ফেস্ট ঢাকা’ ও ‘গুলশান সোসাইটি’র উদ্যোগে রাজধানী গুলশান দুইয়ের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে চলেছে পরিচ্ছন্নতার আয়োজন।

১ নভেম্বর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা ‘পার্ক ক্লিন আপ ডে’র একমাত্র কারণ হল- এই পার্কেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’।

বিশজন স্বেচ্ছাসেবক এই পরিচ্ছন্নতার কাজে অংশ নেয়। উৎসব সামনে রেখে আয়োজকেরা পার্কটিকে নতুনভাবে সাজাতে চায়।  

স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব ছিলেন সামির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা’র প্রধান নির্বাহী এবং প্রতিষ্ঠাতা শাজিয়া ওমর, ‘স্পন্সরশিপ লিড অর্ডিনেটর’ সজীব আল মামুন, মিডিয়া ম্যানেজার সুমাইয়া সালসাবিল।

ঢাকার পার্কগুলোতে যত্নের অভাব দেখা যায়। পরিচ্ছন্নতা কমে গেলে মানুষের ব্যবহারও কমে যায়। পরিষ্কার পার্কে প্রতিদিন কমপক্ষে ত্রিশ শতাংশ বেশি মানুষ হাঁটে। বাচ্চারা খেলতে আসে। বয়স্করা সময় কাটায়।

একটি জীবন্ত পার্ক একটি এলাকার মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে। তাই পরিচ্ছন্নতা কার্যক্রমকে আয়োজকেরা গুরুত্বপূর্ণ মনে করছেন।

‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা’র লক্ষ্য শহরের মানুষকে এক জায়গায় আনা। যেখানে থাকে- ইয়োগা, সংগীত, শিল্প, শরীরচর্চা থেকে শুরু করে সুস্থতা-বিষয়ক আলোচনা।

গত বছরের উৎসবে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নিয়েছিল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়- পরিচ্ছন্ন পার্ক উৎসবকে আরও নিরাপদ করে।

পরিবারগুলো পার্কে সহজে আসে। পরিবেশ দূষণ কমে। ফলে উৎসবের অর্থবোধ আরও স্পষ্ট হয়।

এবারের ‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’ অনুষ্ঠিত হবে ৬ থেকে ৮ নভেম্বর। অংশ নিতে রেজিস্ট্রেইশন করা যাবে এই ওয়েবসাইট থেকে www.theflowfest.com/dhaka