২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘আনলিমিটেড স্টেক ফেস্টিভল’

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’য় শুরু হয়েছে ‘আনলিমিটেড স্টেক ফেস্টিভল’।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 06:21 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

ঢাকা শহরের রসনাবিলাসীদের জন্য এক ভিন্নধর্মী আয়োজন নিয়ে এসেছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘মিটস অ্যান্ড বিটস আনলিমিটেড’—প্রিমিয়াম স্টেক ফেস্টিভল। 

১৬ অক্টোবর থেকে অ্যাম্বার রুমে এ উৎসব শুরু হয়েছে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

প্রতিদিন সন্ধ্যায় থাকছে লাইভ মিউজিক পারফরম্যান্স, যা ভোজন অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলবে।

অতিথিরা এখানে উপভোগ করতে পারবেন নানান রকম প্রিমিয়াম বিফ কাট। সঙ্গে থাকছে হোমমেইড হোলান্ডেইজ, মাশরুম, পেপার, বিবিকিউ ও চিমিচুরি সস।

শুধু স্টেক নয়, এ আয়োজনে রয়েছে নানান রকম সাইড ডিশ— জ্যাকেট পটেটো, ইয়র্কশায়ার পুডিং, ম্যাশড পটেটো, ভাপা সবজি, স্যাফরন রাইস, কোল্ড কাট, সালাদ, স্যুপ, ডেজার্ট ও টাটকা ফল।

প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই খাবার উপভোগ করতে প্রতিজনে খরচ পড়বে ৬ হাজার ৫শ’ টাকা।

পাশাপাশি নির্দিষ্ট ব্যাংক কার্ড ও বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার। এছাড়া যারা কার্ডের এ অফার নেবেন না, তারা চাইলে  রিওয়ার্ড যোগ করে ২৫ শতাংশ ছাড়ে খাবার উপভোগ করতে পারবেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও বিশ্বের অন্যান্য হোটেলগুলোতে।

এই উৎসব উপলক্ষ্যে ১৫ অক্টোবর উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা, ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মো. মোজ্জাম্মেল হক, বেঙ্গল মিটের প্রধান নির্বাহী এ.এফ.এম. আসিফ এবং বিকাশের প্রতিনিধি কায়েদুল আরেফিনসহ আরও অনেকে।

ইন্টারকন্টিনেন্টালের পক্ষ থেকে ছিলেন মহা-ব্যবস্থাপক ডেভিড ও’হ্যানলন, ‘ডিরেক্টর অব ফুড অ্যান্ড বেভারেজ’ অলিভিয়ার লোরো, বিক্রয় ও বিপণন পরিচালক রেজওয়ান মারুফ এবং এক্সিকিউটিভ শেফ জুলিয়ান সিতোল বোটেরো।