২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাত বছর পূর্তিতে সারা’র ‘পিকচার কনটেস্ট’

থাকছে আরও নানান আয়োজন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 06:47 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ লাইফস্টাইল লিমিটেড সাত বছরের পথচলা পূর্ণ করল।

স্নোটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘সারা’ লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে ২০১৮ সালে। লক্ষ্য ছিল সাশ্রয়ী দামে গুণগত পোশাক বিক্রি করা।

এই তথ্য জানিয়ে প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে ‍উল্লেখ করা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য সারা আয়োজন করেছে ‘পিকচার কনটেস্ট’, ‘বাই ওয়ান গেট ওয়ান অফার’ এবং কুইজ প্রতিযোগিতা  

‘পিকচার কনটেস্ট’য়ে সারা’র ফেইসবুক পেইজে ব্র্যান্ডটির পোশাক পরে ছবি আপলোড করে যে কেউ অংশ নিয়ে জিতে নিতে পারবে পুরস্কার।

এছাড়া ন্যূনতম এক হাজার টাকার কেনাকাটায় নির্দিষ্ট একটি পণ্য দ্বিতীয়বার মাত্র সাত টাকায় কেনার সুযোগ থাকবে ‘বাই ওয়ান গেট ওয়ান অফারে’।

কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েও গ্রাহকরা জিতে নিতে পারবেন নানান পুরস্কার।

এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্র্যান্ডটি রাজধানীর গুলশানের কদমতলী লেকের পাড়ে ৭শ’টি গাছ রোপণ করেছে।

স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের পরিচালক শরিফুন রেবা বিজ্ঞপ্তিতে বলেন, “সাত বছরের এই পথচলায় আমরা আমাদের গ্রাহক, অংশীদার ও টিমের কাছে ঋণী। সবার ভালোবাসা ও সমর্থন আমাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা জুগিয়েছে। সামনে আরও ভালো কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।”

রাজধানীর মিরপুর ৬’তে অবস্থিত এই প্রতিষ্ঠানের প্রথম বিক্রয়কেন্দ্র। এরপর ধীরে ধীরে ঢাকার বিভিন্ন জায়গাসহ, রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, ফেনী, বরিশাল, নারায়ণগঞ্জে তাদের কার্যক্রম শুরু হয়।

বিক্রকেন্দ্রের পাশাপাশি saralifestyle.com; ফেইসবুক পেজ facebook.com/saralifestyle.bd এবং ইনস্টাগ্রাম instagram.com/saralifestyle.bd থেকে তাদের পণ্য সংগ্রহ করা যাবে।