২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেকার্স ওয়ার্কশপ সিরিজ ২০২৫: শিখুন, তৈরি করুন

ঢাকা মেকার্স ফিরছে হাতে কলমে সৃজনশীলতার নতুন আয়োজন নিয়ে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 04:38 PM

Updated : 26 Aug 2026, 05:42 PM

১৩ থেকে ১৬ নভেম্বর রাজধানীর গুলশান আলোকির ‘নেইবারহুড আর্ট স্পেস’য়ে অনুষ্ঠিত হবে চার দিনের  ওয়ার্কশপ সিরিজ।

বড় উৎসবের ভিড় থেকে সরে এবার আয়োজনটি ছোট পরিসরে হলেও শেখার অভিজ্ঞতা থাকবে আরও ঘনিষ্ঠ।

বছরের শুরুতে ঢাকা মেকার্স-থ্রি সফলভাবে শেষ হওয়ার পর আয়োজকরা এবার গুরুত্ব দিয়েছেন দক্ষতা শেখা, খেলাধুলা পরিবেশ তৈরি করা এবং কারিগরি শিল্পকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার ওপর।

এখানে শিশু থেকে শুরু করে শিক্ষার্থী, পেশাজীবী, প্রবাসী বা শখের কারুশিল্প অনুরাগী যে কেউ অংশ নিতে পারবেন।

যা থাকছে সিরিজে

অভিজ্ঞ কারুশিল্পীদের পরিচালনায় গভীরতর শেখার সেশন। অংশগ্রহণকারীরা নকশিকাঁথা সেলাই, টেরাকোটা কাজ, পুতুল তৈরি সহ বিভিন্ন ঐতিহ্যবাহী বা আধুনিক কারুকাজ শিখতে পারবেন বলে জানানো হয়, আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে।

শিশু এবং বাবা মায়ের জন্য রয়েছে নতুন সংযোজন। মজার, সহজ এবং অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে ছোটরা নিজেরাই কিছু তৈরি করার আনন্দ পাবে।

নতুনদের জন্য উন্মুক্ত সেশন। ক্যান্ডেল তৈরি, মিনি মডেল বা অরিগামি শেখানো হবে এমন পরিবেশে যেখানে চাপ নেই, উৎসাহ আছে।

যে কারণে গুরুত্বপূর্ণ

ঢাকা মেকার্স বলে আসছে যে সৃজনশীলতা কেবল দেখা নয়, হাতে কাজ করার মধ্যেই তার আসল অনুভব। বড় উৎসবের বাইরে সারা বছর এসব অভ্যাস টিকিয়ে রাখতে এই কর্মশালা সিরিজ সহায়তা করবে।

অংশগ্রহণকারীরা পাবেন কিউরেটেড কিট, নির্দেশিকা এবং নিজের তৈরি কাজ বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ।

এছাড়া নির্বাচিত ‘ফ্যাসিলিটেটর’রা ভবিষ্যতে যাত্রার প্ল্যাটফর্মে প্রদর্শনের সুযোগ পাবেন। এতে স্থানীয় শিল্পীরা আয় এবং পরিচিতি দুইই বাড়াতে পারবেন।

টিকিট এবং নিবন্ধন

ঢাকা মেকার্সের ওয়েবসাইটে টিকিট পাওয়া যাবে। আগেভাগে বুকিং করার পরামর্শ দিয়েছেন আয়োজকরা। ওয়েবসাইট www.dhakamakers.com