‘অপটিমা’- খাবার প্রতিস্থাপক ব্র্যান্ডের উদ্ধোধন
ডায়াবেটিস, অর্থোপেডিক, অস্ত্রোপচার পরবর্তী রোগীদের সুষম খাদ্য এবং দ্রুত আরোগ্যের জন্য এই ধরনের খাবার প্রয়োজন হয়।
‘ক্লিনিক্যাল প্র্যাকটিসে পুষ্টিঃ জিএলপি-১ থেকে হৃদরোগ মুক্তি’ বিষয়ক সভা এবং ‘নিউট্রিকা লিমিটেড’-এর ‘অপটিমা’–খাবার প্রতিস্থাপক ব্র্যান্ডের উদ্ধোধন করা হয় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউশন কনভেনশন সেন্টারে।
৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টিবিদ বারডেম-এর খাদ্য ও পুষ্টি বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান ও প্রধান নিউট্রিশন অফিসার আখতারুন নাহার আলো, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল-এর পুষ্টিবিদ সৈয়দা লিয়াকত এবং বারডেম-এর খাদ্য ও পুষ্টি বিভাগের সদ্যসাবেক প্রধান ও প্রধান নিউট্রিশন অফিসার সামসুন নাহার মহুয়া, নিউট্রিকা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আমিন, পরিচালক ফজলুর রাশিদ সহ অন্যান্যরা।
বক্তারা ক্লিনিক্যাল প্রাকটিসে জিএলপি-১ থেকে হৃদরোগ মুক্তির বিভিন্ন পর্যায়ে পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য-প্রতিস্থাপকের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে, ‘নিউট্রিকা’ ডায়াবেটিস, অর্থোপেডিক, অস্ত্রোপচার পরবর্তী রোগীদের সুষম খাদ্য এবং দ্রুত আরোগ্যের প্রয়োজনীতা মোকাবেলায় চারটি থেরাপিউটিক ফর্মুলা তৈরি করেছে যা বাংলাদেশের বাজারে ‘অপটিমা’ ব্র্যান্ড নামে চালু হয়েছে।
এই বিষয়ে উদ্বোধনী বক্তব্যে, ‘নিউট্রিকা’-এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আমিন বলেন, “আমরা দেশের অপুষ্টি সমস্যা সমাধানের জন্য কাজ করছি এবং রোগীদের যত্নের জন্য আমদানি-বিকল্প পুষ্টি সমাধান তৈরি করছি। আমরা আশাবাদী যে আমাদের ‘অপটিমা’ ব্র্যান্ড ডায়াবেটিস, অর্থোপেডিক এবং অস্ত্রোপচার পরবর্তী রোগীদের খাবার প্রতিস্থাপন ফর্মুলা দিয়ে আরোগ্য করতে সাহায্য করবে। আমরা বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে পণ্য দিয়ে জাতির সেবা করার প্রত্যাশা করছি।”
সৈয়দা লিয়াকতের ভাষায় “হৃদরোগ পরবর্তী রিকভারীতে সুষম খাবার প্রতিস্থাপক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার রোগীদের দৈনন্দিন জীবনযাপনে সুষম খাবারের গুরুত্ব অপরিসীম।”
সামসুন নাহার মহুয়া উপস্থিত পুষ্টিবিদদের ‘জিএলপি-১’ চর্চায় সাবধানতা অবলম্বন করে রোগির ধরন ও প্রয়োজন অনুযায়ী চর্চার আহবান জানান।
আখতারুন নাহার আলো সভায় অংশগ্রহণকারী প্রায় দেড়শ’ পুষ্টিবিদ ও নিউট্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, এতে দেশের মানুষের স্বাস্থ্য সেবার সাথে সাথে মূল্যবান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
