‘ফেইস অব বাংলাদেশ’ এর খেতাব জিতলেন জারিফ, দিল আফরোজ ও আকলিমা
অক্টোবরে দক্ষিণ কোরিয়াতে ‘ফেইস অব এশিয়া’তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বিজয়ীরা।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে আর্কা ফ্যাশন উইকের প্রথম দিনে এই ‘মডেল হান্ট’ প্রতিযোগিতা ‘ফেইস অব বাংলাদেশ’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
বিচারকরা বিজয়ী হিসেবে নির্বাচিত করেন পুরুষদের মধ্যে জারিফ শাবাবকে। আর নারীদের মধ্যে দুজন যুগ্মভাবে অর্জন করেন বিজয়ীর খেতাব। তারা হলেন দিল আফরোজ হাসান ও আকলিমা আতিকা।
প্রতিবছর দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া তিনদিনের ‘এশিয়া মডেল ফেস্টিভ্যাল’য়ে অংশ নেবেন বিজয়ীরা।
রানওয়ে ডিরেক্টর ও কোরিওগ্রাফার আজরা মাহমুদের প্রতিষ্ঠান ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)’র তত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ‘পারসোনার প্রধান নির্বাহী কর্মকর্তা, উদ্যোক্তা ও সৌন্দর্য বিশেষজ্ঞ কানিজ আলমাস খান; ফ্যাশন ইন্ডাস্ট্রি ইনসাইডার, হেরিটেজ টেক্সটাইল এক্সপার্ট শেখ সাইফুর রহমান, প্রাক্তন মডেল ও বাংলালিংকের ব্র্যান্ড ও যোগাযোগ পরিচালক উরফি আহমেদ
‘এশিয়া মডেল ফেস্টিভ্যাল’য়ের আন্তর্জাতিক সহযোগী পরিচালক রাউলেন লি, চিত্রশিল্পী ও ফ্যাশন ডিজাইনার কুহু প্লামন্দন, জুরহেম’য়ের ক্রিয়েটিভ ডিরেক্টর মেহেরুজ মুনির, আর্কা স্টুডিও ও আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ ও ‘ফেস অফ বাংলাদেশ মডেল স্টার ২০২২’য়ের শিরিন আক্তার শিলা।
উল্লেখ্য মডেল খুঁজে বের করার কার্যক্রম হল ‘ফেইস অব বাংলাদেশ’- এর মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন, এমন তরুণ তরুণীদেরকে খুঁজে বের করা হয়।
