দুবাই ডার্মা ২০২৫-এ ‘সিওডিল’
দেশে উৎপাদিত বিদেশি ব্র্যান্ড পণ্যের প্রদর্শন এবারই প্রথম হল।
বিশ্বের সর্বববৃহৎ ডার্মাটোলজি প্রদর্শনী- ‘দুবাই ডার্মা-২০২৫’-এ অংশ নিয়েছে মেডিকেটেড স্কিনকেয়ার ব্র্যান্ড সিওডিল।
ত্বক ও চর্মরোগবিদ্যার ক্ষেত্রে বড় এই আয়োজনে ‘রিমার্ক এলএলসি ইউএসএ’-এর মেডিকেটেড ব্র্যান্ড হিসেবে অংশ নিয়েছে তারা। বিজ্ঞপ্তিতে জানানো হয় বিদেশি ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে এ ধরণের প্রদর্শনীতে এবারই প্রথম অংশ নেওয়া হল।
সোমবার ১৪ এপ্রিল থেকে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া ‘দুবাই ওয়ার্ল্ড ডার্মাটোলজি অ্যান্ড লেজার কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন (দুবাই ডার্মা)’ চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।
সিওডিলের স্টল ছিল মেলায় অংশ নেওয়া বিশেষজ্ঞ ডাক্তার, টেকনিশিয়ান ও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে- দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।
মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশী বিশেষজ্ঞ ত্বক-বিশেষজ্ঞ ডা. ঝুমু খান বলেন, “এখানে সিওডিলের স্টলে এসে আমরা অভিভূত। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশে উৎপাদিত পণ্য এমন প্রেস্টিজিয়াস প্রদর্শনীতে স্থান পেয়েছে এটা আমাদেরকে গর্বিত করেছে।”
ডা. জেসমিন মঞ্জুর বলেন, “আমাদের পণ্যের এমন প্রদর্শনী দেশের সক্ষমতার প্রমাণ দিয়েছে। এজন্য সিওডিলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ব্র্যান্ডের কাছে বাংলাদেশসহ বিশ্ব ডার্মাটোলজি বাজারে প্রত্যাশা আরো বেড়ে গেল।”
ডা. কিউ এম মাহবুবুল্লাহ স্টল পরিদর্শনে এসে বলেন, “আমরা আজ অনেকগুলো স্টল দেখেছি, তবে উদ্ভাবনী পণ্যের তালিকায় দক্ষিণ এশীয় দেশ থেকে উৎপাদিত হিসেবে সিওডিলকেই এগিয়ে রাখবো।”
ডা. রাশেদ মাহমুদ খান বলেন, “সম্প্রতি মেডিকেল খাতের অন্যতম প্রভাবশালী ‘ওয়ার্ল্ড জার্নাল অব অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড রিভিউস’-এ প্রকাশিত গবেষণা নিবন্ধে সিওডিল শীর্ষ নির্ভরযোগ্য স্কিনকেয়ার পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। দুবাই ডার্মায় অংশ নেওয়াতে আশা করছি বিশ্ব দরবারে বাংলাদেশে উৎপাদিত গ্লোবাল ব্র্যান্ডের স্কিনকেয়ার পণ্যের বড় বাজার তৈরি হবে।”
এবারের আয়োজনে ১১৪টি দেশের ২৫ হাজারের বেশি দর্শনার্থী এবং পৌনে দুই হাজার ব্র্যান্ড অংশ নিচ্ছে। বরাবরের মতো এবারের আয়োজনেও রয়েছে বৈজ্ঞানিক সম্মেলন, চর্মরোগ ও কসমেটিকস এবং প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে নানা প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে কর্মশালা এবং সেমিনার।
বিজ্ঞপ্তিতে সিওডিল-এর হেড অফ বিজনেস সুকান্ত দাস মন্তব্য করেন, “এবারের দুবাই ডার্মায় উদ্ভাবনী পণ্যের তালিকায় অন্যতম আকর্ষণ সিওডিল। এতে অংশ নিচ্ছেন রিমার্ক এলএলসি ইউএস এর প্রতিনিধি অলগা ইয়াকাভেনকা ও ওলা জ্যাজাক্সকাওক্সা।”
তিনি আরও জানান- একনি, এইজিং, ড্রাইনেস, স্ক্যাল্পের সমস্যাসহ ত্বকের যাবতীয় সমস্যা সমাধানের পাশাপাশি বিভিন্ন ফলপ্রসূ কর্মসূচির মাধ্যমে নিজের ত্বক সম্পর্কে সচেতন হতে সিওডিল তার ভোক্তাদের উৎসাহিত করছে।
এছাড়াও রিমার্ক-এর অপরাপর ত্বক সুরক্ষা ব্র্যান্ডগুলোর মধ্যে হালাল সার্টিফিকেশন প্রাপ্ত পণ্যও বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে।
