২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেইলরের বৈশাখী আয়োজন

পোশাকের জন্য বেছে নেওয়া হয়েছে আরামদায়ক কাপড়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2025, 03:48 PM

Updated : 26 Aug 2026, 12:29 PM

বৈশাখের আনন্দ-উৎসব সকলের মাঝে ছড়িয়ে দিতে সেইলর নিয়ে এসেছে বৈশাখী পোশাকের নানান সংগ্রহ।

পুরুষের জন্য পাঞ্জাবি, নারীদের জন্য সালোয়ার স্যুট, টু পিস ও কুর্তি এবং শিশুদের জন্য রয়েছে নানান আয়োজন।

গরম আবহাওয়াতে আরামের পাঞ্জাবির জন্য বেছে নেওয়া হয়েছে রেয়ন পপলিন, সেইলর ভয়েল, লুম জ্যাকার্ড এবং সেইলর গ্রিড লাক্সারি’র মতো কাপড়।

নারীদের পোশাকেও সেইলর রেয়ন পপলিন, সেইলর রেয়ন জ্যাকার্ড ব্লেন্ডেড স্লিক, শিফন-সহ আরামদায়ক তন্তু প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বৈচিত্র্যময় রং নির্বাচন করার পাশাপাশি এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট মিডিয়া ইত্যাদির মাধ্যমে চলতি সকল নকশায় বৈশাখের সংগ্রহ সাজানো হয়েছে।

পরিবারের সব সদস্যের সঙ্গে মিলিয়ে বৈশাখ পালনের জন্য রয়েছে যুগল, বাবা-ছেলে এবং মা-মেয়ে-সহ নানান মিলিত পোশাক।